মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ফরিদপুর মেডিকেল কলেজ

ফমেকে সহকারী অধ্যাপকের উপর হামলা, গুরুতর জখম!

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ৪:৪৬ · ২ মিনিটে পড়ুন
ফমেকে সহকারী অধ্যাপকের উপর হামলা, গুরুতর জখম!
Oplus_131072
লেখার আকার

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের এক সহকারী অধ্যাপকের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার সহকারী অধ্যাপকের নাম মো: শাহীন জোদ্দার।

জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১ টার দিকে ফরিদপুরের বেসরকারি নার্সিং এর কয়েকজন ট্রেইনি তার উপর এ সন্ত্রাসী হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নার্সিংয়ের ইউনিফর্ম (জলপাই রঙ) পরিহিত কয়েকজন অস্ত্রসহ চিকিৎসকের উপর হামলে পড়ে এবং বেধড়ক মারধর করে।

পরবর্তীতে ডা. মো: শাহীন জোদ্দারকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। জরুরি অস্ত্রোপাচার সম্পন্ন হলেও তার অবস্থা এখনো আশংকাজনক।

বিষয়টি নিশ্চিত করেছে ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি মীর নূরে ইব্রাহীম শুভ। তার ভাষ্য, “আজকে দুপুর ১ টায় বেসরকারি নার্সিং এর ট্রেইনি কয়েকটা ছেলে আমাদের অর্থোপেডিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. শাহীন যোদ্দার স্যারের উপর সন্ত্রাসী হামলা চালায়।”

ঘটনার পর প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের কার্যালয় ঘেরাও করে। এ-সময় পরিচালকের কার্যালয়ে ফমেকের শিক্ষকবৃন্দ, ফরিদপুর জেলার পুলিশ সুপারও উপস্থিত ছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীরা আলোচনা শেষে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত সময় বেঁধে দেয়।

পাশাপাশি হাসপাতালে বেসরকারি নার্সিং এর ট্রেইনিং বাদ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

আগামীকাল ১০ টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও হাসপাতালে স্থায়ীভাবে পুলিশ প্রটেকশন নিশ্চিত না করলে ফমেকের সকল চিকিৎসকদের সম্মিলিত কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মানবিক ফরিদপুর স্কুলে ঈদের খুশি ছড়ালো ‘সন্ধানী ফমেক ইউনিট’

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ মে, শনিবার, ২০২১ বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবারো এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে গত ১৪ মে, ২০২১ রোজ শুক্রবার সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে 'মানবিক ফরিদপুর স্কুল, টেপাখোলা' এর…

বিজয় দিবসে ফমেকে বঙ্গবন্ধু মুর‍্যাল, বঙ্গবন্ধু কর্নার, মুজিব পুষ্প কাননের উদ্বোধন

প্ল্যাটফর্ম নিউজ, ২১ ডিসেম্বর ২০২০, সোমবার গত ১৬ ই ডিসেম্বর, বুধবার ফরিদপুর মেডিকেল কলেজে বঙ্গবন্ধু মুর‍্যাল, বঙ্গবন্ধু কর্নার, মুজিব পুষ্প কাননের উদ্বোধন করা হয়। মুজিব শতবর্ষে বিজয় দিবস উদযাপনের একটি উল্লেখযোগ্য অংশ ছিল দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন। এরপর…

২১ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হলো বিশ্ব এইডস দিবস

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর, ২০২০, বুধবার গতকাল ১ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। প্রতিবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিলো- ‘সারাবিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নেব দায়িত্ব’। ১৯৮৮ সাল থেকে…

২ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।