মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
Medical & Dental Journal

“প্ল্যাটফর্ম, ঢাকা উত্তর জোনাল পরিষদ” এর ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ মে ২০২১, ৯:৫৭ · ২ মিনিটে পড়ুন
“প্ল্যাটফর্ম, ঢাকা উত্তর জোনাল পরিষদ” এর ঈদ উপহার সামগ্রী বিতরণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ৩ মে, ২০২১

সারাদেশে সরকার ঘোষিত লকডাউন চলছে প্রায় এক মাস ধরে। সীমিত পর্যায়ে সাধারণের গুরুত্বপূর্ণ কার্যকলাপ সম্পন্নের সুযোগ থাকলেও থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘরবন্দী নিম্ন আয়ের মানুষ, নিরুপায় হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ঈদ মানে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেয়া। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের এই উদ্ভূত পরিস্থিতিতে অসহায় হতদরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এবার এগিয়ে এসেছে প্ল্যাটফর্ম, ঢাকা উত্তর জোনাল পরিষদ (২০২০-২১)।

গতকাল রবিবার (২ মে) কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করে। এইদিন সংগঠনটির পক্ষ থেকে মানিকগঞ্জে মহামারিতে দুর্গত গরিব ও অসহায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, ভিক্ষুক এবং প্রতিবন্ধীসহ ৩৭,৭৬৫ টাকা দিয়ে ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বিতরণের পর আরো ১১,১০০ টাকা উত্তোলন হওয়ায় আজ সোমবার (৩ মে) আরো ৩০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই নিয়ে সর্বমোট ১০০টি পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা সম্পন্ন হয়।

বিতরণকৃত উপহার সামগ্রীতে প্রতি প্যাকেটে ছিল ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১/২ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১/২ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই।

এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্ল্যাটফর্ম, ঢাকা উত্তর জোনাল পরিষদ (২০২০-২১) এর সম্মানিত সহ-সভাপতি ডা. মো: তরিকুল ইসলাম; ইন্টার্ণ চিকিৎসক ডা. রাজেশ দেব; ঢাকা উত্তর জোনাল পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ওলী আহমেদ; সাংগঠনিক সম্পাদক তানজিলা রিমি; যুগ্ম সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমেদ; তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবলীনা বিশ্বাস, সহকারী কোষাধ্যক্ষ শেখ মো: তাসনীমুল হাসান তাসনীম; সহকারী জনস্বাস্থ্য, গবেষণা ও সমাজসেবা সম্পাদক সুমাইয়া রহমান প্রমি; কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য হাসান মাহমুদ মিশু। এছাড়াও কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ ইউনিটের সদস্য তানভীর মাকসুদুল হাসান, আব্দুল আলীম, উৎপল কুমার রায়, মো.আসেফ মাহমুদ, বিশ্বজিত সরকার, আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ 

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আগে এ নীতিমালা প্রকাশ করত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিএমডিসির ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ফুসফুসের ক্যান্সার সারা বিশ্বেই একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব আরও তীব্র। ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পুরুষদের মধ্যে এই ক্যানসারের উচ্চ হার আমাদের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা। তাদের জীবনধারা, সাংস্কৃতিক প্রভাব, এবং…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স: একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট

২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বা পরজীবী অ্যান্টিমাইক্রোবিয়াল (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে, এই রোগগুলো…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।