বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“প্ল্যাটফর্ম” এর হাত ধরেই সিলেটে শুরু হয় প্লাজমা ডোনেশন

প্ল্যাটফর্ম নিউজ, ২১ জুন ২০২০, রবিবার

 

কোভিড-১৯ চিকিৎসায় আলোর সঞ্চার বয়ে এনেছে ‘প্লাজমা থেরাপি’।
‘প্লাজমা থেরাপি’ হলো কোভিড-১৯ এ আক্রান্ত কোনো ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তার শরীর থেকে প্লাজমা/ রক্তরস অপর একজন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করানো।

গত ১৮ই মে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত জাতীয় গাইডলাইনে কোভিড-১৯ এর চিকিৎসায় ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে প্লাজমা থেরাপি প্রয়োগের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) গত ২৭শে মে, ২০২০ তারিখে প্রকাশিত Clinical Management of COVID-19 Interim Guidence এ কনভালেসেন্ট প্লাজমা থেরাপি প্রয়োগের ব্যাপারে নির্দেশনা প্রদান করে। এরই ধারাবাহিকতায়, কোভিড-১৯ আক্রান্ত রোগীর জন্যে সবচেয়ে কম সময়ে দ্রুততর প্রচেষ্টার মাধ্যমে প্লাজমা ডোনার খুঁজে আক্রান্ত রোগীর শরীরে প্রবেশ করানোর ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে “প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল”। অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন প্রকাশিত হওয়ার দিন থেকেই ঢাকায় কাজ করে যাচ্ছে “প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল”। “প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল” এর সার্বিক দিকনির্দেশনার দায়িত্বে আছেন শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক ।

ইতোমধ্যেই “প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল” সিলেট বিভাগেও তাদের কার্যক্রম শুরু করেছে। “প্ল্যাটফর্ম সিলেট জোন” এর উদ্যোগে ও সহযোগিতায় এই মহৎ কর্মে এগিয়ে আসে “নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল” এবং “মাউন্ট এডোরা হাসপাতাল”। “প্ল্যাটফর্ম সিলেট জোন” এর সহযোগিতায় মো. আব্দুল আহাদ মাউন্ট এডোরা হাসপাতালে এবং ডা. মেহেদী হাসান নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম প্লাজমা দান করেন।

ইতোমধ্যেই সিলেটে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত রোগীকে “প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল” থেকে প্লাজমা থেরাপির ব্যবস্থা করে দেয়া হয়েছে। প্ল্যাটফর্মের স্বেচ্ছাসেবীরা কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া রোগীদের সাথে যোগাযোগ করে তাদেরকে প্লাজমা থেরাপি ও এর কার্যকারিতা সম্পর্কে অবগত করার মাধ্যমে প্লাজমা দাতা হওয়ার জন্য উৎসাহ প্রদান করে যাচ্ছেন। সিলেটের সব কটি মেডিকেল কলেজের কিছু তরুণ শিক্ষার্থী ও চিকিৎসকরা ৩ টি গ্রুপে বিভক্ত  হয়ে কাজ করছেন “প্ল্যাটফর্ম সিলেট জোন” এ। এর মধ্যে একটি টিম হলো কাউন্সিলিং টিম, যারা সদ্য কোভিড-১৯ থেকে সেরে ওঠা সুস্থদের প্লাজমা দানে আগ্রহী করে তুলছেন বিভিন্নভাবে কাউন্সিলিং এর মাধ্যমে। এই টিমে আছেন-

১. সাদিয়া মারজান
২. মোঃ তাসরিফুল আলম চৌধুরী
৩. শরিফ শাহরিয়ার
৪. নুসরাত জামান
৫. চৌধুরী ফাতিমা-আয্-যাহরা
৬. শান্তা ধর
৭. সাঈদা আরবী জুমা
৮. ফারজানা ফাইজা
৯. ইমরানা হক সাদিয়া
১০. অর্ক চৌধুরী
১১. রানিয়া আহমেদ
১২. মুবিনূর রহমান
১৩. ঈষিকা চক্রবর্তী
১৪. আহমেদ হাসান জিহাদ
১৫. ফয়জুর রহমান তালুকদার
১৬. তন্ময় দেব নাথ
১৭. আরিফ
১৮. আফনান খান

দ্বিতীয় টিম টি হলো ‘এনলিস্টিং টিম’ বা ‘ডকুমেন্ট টিম’। যাদের কাজ হলো সব তথ্য তালিকাভুক্ত করা। এই টিমে যারা কাজ করছেন-
১. আবুল হাসনাত খান
২. মোঃ তাসরিফুল আলম চৌধুরী
৩. সারোয়ার জাহান সাকিব
৪. নুজহাত নওশীন চৌধুরী
৫. তমা দাশ

এবং তৃতীয় টিম হলো ‘সোশ্যাল মিডিয়া টিম’। তারা কিনা হটলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কাজ করে যাচ্ছেন, যাতে করে যাদের প্লাজমার প্রয়োজন হয় তারা যেন সহজেই যোগাযোগ করতে পারেন। এই টিমে কর্মরত আছেন-
১. সাদিয়া মারজান
২. ইসরাত ইমু
৩. অর্ক চৌধুরী
৪. ইমদাদুল হক নয়ন
৫. চৌধুরী তানজিয়া সারওয়া
৬. তমা আহমেদ
৭. মুক্তাদির আবির
৮. অর্জুন চক্রবর্তী
৯. ফাতেমা তুজ জোহরা বৃষ্টি
১০. রহমান ফুজায়েল
১১. রানিয়া আহমেদ
১২. সাবিহা মেহজাবিন
১৩. তৌসিফ সাজিদ
১৪. এম হাসান অনিক

সবগুলো টিমের মধ্যে সমন্বয়ক হিসেবে কাজ করছেন ডা. অদিতি চৌধুরী ও তাহমিদ হাসান সিয়াম। প্লাজমা কালেকশনসহ প্রতিটি ধাপেই সাহায্য করছে প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল, সিলেট জোন।

“প্ল্যাটফর্ম সিলেট” এর এই উদ্যোগ ইতোমধ্যেই বিভিন্ন মহলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।