মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

“প্ল্যাটফর্ম” এর উদ্যোগে চিকিৎসকদের মাঝে মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ২:০৪ · ১ মিনিটে পড়ুন
“প্ল্যাটফর্ম” এর উদ্যোগে চিকিৎসকদের মাঝে মাস্ক বিতরণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ আগস্ট, ২০২০, বৃহস্পতিবার 
“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে ৮ আগস্ট (শুক্রবার) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের জন্য কেএন-৯৫ মাস্ক দেওয়া হয়।

করোনাকালীন সময়ে ঝুঁকির মাঝেও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন চিকিৎসকরা। আর এই ফ্রন্টলাইনারদের পাশে থেকে তাদের সুরক্ষিত রাখার লক্ষ্যে চলছে ‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’ এর বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম। এর ধারবাহিকতায় গত ৮ আগস্ট, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের জন্য কেএন-৯৫ মাস্ক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের প্রতিনিধি মুহা. তারেকুল ইসলাম, ইন্টার্ন চিকিৎসক ডা. মিসবাহ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ এর উপাধ্যক্ষ ডা. আলী হোসেন, সহযোগী অধ্যাপক ডা. আনসার উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। সুরক্ষা সামগ্রী দিয়ে চিকিৎসকদের পাশে থাকার জন্য “প্ল্যাটফর্ম”কে ধন্যবাদ জানান তারা।

চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবীতে পথচলা শুরু হওয়া “প্ল্যাটফর্ম” আজ এই করোনা পরিস্থিতিতেও চিকিৎসকদের পাশে আছে সগৌরবে। বিভিন্ন হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বিতরণ, চিকিৎসক ও তাদের পরিবারের জন্য আলাদাভাবে বাসা থেকে স্যাম্পল কালেকশনসহ আরো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের বৃহৎ এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।