বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্ম একাডেমিয়া: মেডিকেল শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১২ মে, ২০২০

উদ্ভুত কোভিড-১৯ পরিস্থিতিতে সারাদেশে যখন লকডাউন, বন্ধ করে দেয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, তখন মেডিকেল শিক্ষার্থীদের জন্য ঘরে বসেই অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে স্বনামধন্য শিক্ষকদের ক্লাস করার সুযোগ নিয়ে এলো প্ল্যাটফর্ম একাডেমিক উইং। তারা দেশবরেণ্য অনেক শিক্ষকের সাথে যোগাযোগ করে অনলাইনে গুগল হ্যাং আউট মিট আ্যপের মাধ্যমে কোন রেজিষ্ট্রেশন ফি ছাড়াই বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস আয়োজন করছে। ইতিমধ্যে প্ল্যাটফর্ম একাডেমিক উইং এর উদ্যোগে ডায়াবেটিস, ‘জার্নি অফ এ নোভিস ইন রিসার্চ’, Chronic Suppurative Otitis Media (CSOM) টপিকে ক্লাস ও অনলাইন ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। ঘরে বসে একই সাথে ২০০ এর অধিক শিক্ষার্থী এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে উপকৃত হচ্ছেন।

ডা. মোহাম্মদ সাইফুদ্দিন

ডায়াবেটিস এর উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় গত ২ মে – ৫ মে সন্ধ্যা ৮ টা থেকে ৯.৩০ ঘটিকা পর্যন্ত। উক্ত ওয়ার্কশপে সহজবোধ্য উপায়ে ডায়বেটিস এর খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডা. মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি , ঢাকা মেডিকেল কলেজ। ডায়াবেটিস কি, কেন হয়, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, পরবর্তী জটিলতা ও প্র‍্যাক্টিকাল বেসড সমস্যা নিয়ে ১ ঘন্টার চারটি লেকচার সেশনের আয়োজন করা হয়। চার দিনের এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন ২৫০ জনের অধিক শিক্ষার্থী। লেকচার শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীরা সরাসরি ও কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেন এবং পরবর্তীতে ডা. মোহাম্মদ সাইফুদ্দিন শিক্ষার্থীদের সকল প্রশ্নের উত্তর দেন।
ডা. দীপক মিত্র

গত ৭ মে, ২০২০ সন্ধ্যা ৮ টা থেকে ৯.৩০ পর্যন্ত রিসার্চ মেথডোলজি ও বেসিক রিসার্চ এর উপর ‘জার্নি অফ এ নোভিস ইন রিসার্চ’ নামক কর্মশালার আয়োজন করা হয়। এতে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. দীপক মিত্র, চেয়ারম্যান, পাব্লিক হেলথ ডিপার্টমেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ডা. রোমেন রায়হান, সহযোগী অধ্যাপক, পাব্লিক হেলথ ডিপার্টমেন্ট বিএসএমএমইউ।
উক্ত কর্মশালায় রিসার্চ কাঠামো, মেথডোলজি, ক্লিনিক্যাল রিসার্চ, বেসিক এপিডেমিওলজি, ক্যারিয়ার ও রিসার্চের বিভিন্ন বেসিক টুলস নিয়ে আলোচনা করা হয়।
ডা. রোমেন রায়হান

প্ল্যাটফর্ম একাডেমিয়ার পক্ষ থেকে ৮, ১১ ও ১২ মে এই তিন দিন যাবৎ রাত ৯ টা থেকে ১০.৩০ পর্যন্ত আয়োজন করা হচ্ছে Chronic Suppurative Otitis Media (CSOM) এর উপর তিনটি লেকচার ক্লাস। এতে ক্লাস নিচ্ছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রাফিউল আলম। সহজবোধ্যভাবে বোঝানো ও শিক্ষার্থীদের সুবিধার জন্য এক টপিকের উপরেই নেয়া হচ্ছে তিনটি ক্লাস।

ইতিমধ্যে অনেকেই ক্লাস করে সন্তুষ্টি ও ধন্যবাদ জানিয়েছেন। নর্দান মেডিকেল কলেজ, রংপুর এর হাসান রহমান সজীব জানান, ” আজকে প্ল্যাটফর্ম একাডেমিয়া উইং আয়োজিত ENT lecture ক্লাস করে আমি বিস্মিত। ডা. মোঃ রাফিউল আলম স্যার খুবই ধৈর্য্যের সাথে CSOM টপিকটি বুঝাচ্ছেন।আমি তো দিনে দিনে স্যারের ভক্ত হয়ে যাচ্ছি। স্যার এতই সুন্দরভাবে ক্লাস নিচ্ছেন তা কেউ নিজে না করলে বুঝবেন না। ধন্যবাদ প্ল্যাটফর্ম একাডেমিয়া উইং”। রাজশাহী মেডিকেল কলেজের আব্দুর রাফি বলেন, “দীপক স্যারের লেকচার আমি প্রথম করেছি ফোর্থ ইয়ারে, ১৫০০ টাকা ফি দিয়ে, রাজশাহী থেকে ঢাকায় গিয়ে। যেটা এখন বাসায় বসে বিনামূল্যে করার সু্যোগ এনে দিয়েছে প্ল্যাটফর্ম একাডেমিক উইং।”

এই ক্রান্তিকালীন সময়ে প্ল্যাটফর্মের একাডেমিক উইংয়ের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।