মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

প্ল্যাটফর্ম ঢাকা উত্তর জোনাল পরিষদের উদ্যোগে সাভারে “মাস্ক পরো বাংলাদেশ” ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ৭:২২ · ২ মিনিটে পড়ুন
প্ল্যাটফর্ম ঢাকা উত্তর জোনাল পরিষদের উদ্যোগে সাভারে “মাস্ক পরো বাংলাদেশ” ক্যাম্পেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২২শে ডিসেম্বর, ২০২০, মঙ্গলবার

প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির উদ্যোগে দেশব্যাপী আয়োজিত “মাস্ক পরো বাংলাদেশ” ক্যাম্পেইন এর অংশ হিসেবে আজ ২২ শে ডিসেম্বর সাভারের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ১১.০০ টায় শুরু হয়ে কয়েক ঘন্টাব্যাপী এ কর্মসূচী চলে।

ক্যাম্পেইন চলাকালে কর্মজীবী, ব্যবসায়ী, পথচারী, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গিয়ে করোনা ভাইরাসের ভয়াবহতা, স্বাস্থ্যবিধি, মাস্ক পরার প্রয়োজনীয়তা ও ব্যবহারবিধি সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয় এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ক্যাম্পেইন চলাকালে স্থানীয় প্রশাসন, এলাকাবাসী, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। সকলেই নিয়মিত মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং “প্ল্যাটফর্ম” এর এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।


ক্যাম্পেইনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- প্ল্যাটফর্ম ঢাকা উত্তর জোনাল পরিষদের সহ সভাপতি মাহমুদা সুলতানা মিলি, সহ সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবরিনা ইয়াসমিন পুতুল, সহকারী জনস্বাস্থ্য, গবেষণা ও সমাজসেবা সম্পাদক সুমাইয়া রহমান প্রমি, কার্যকরী সদস্য রাকিবুল হাসান শাওন, এনাম মেডিকেল কলেজের প্ল্যাটফর্ম এক্টিভিস্ট জাহিদুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, খাজা ইউনুস আলি মেডিকেল কলেজের এক্টিভিস্ট সানজিদা আন্নি, স্থানীয় সমাজকর্মী নাইমুল হক প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক
শোয়েব আহমেদ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।