বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্লাজমা দানে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর চিকিৎসক দম্পতি

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৬ মে, ২০২০

করোনা চিকিৎসায় “প্লাজমা থেরাপি” বর্তমানে বহুল আলোচিত বিষয়। এখন পর্যন্ত করোনা প্রতিরোধে কোনো টিকা নেই, নেই নির্দিষ্ট ওষুধও। এমতাবস্থায় কোভিড-১৯ আক্রান্তদের ‘প্লাজমা থেরাপি’ দিয়ে সারিয়ে তোলার যে চেষ্টা অন্য দেশগুলো শুরু করেছে, তার প্রয়োগ এবং এর সফলতা ইতিমধ্যে পরিলিক্ষিত হচ্ছে বাংলাদেশেও।

‘প্লাজমা থেরাপি’ নিয়ে কাজ করতে অগ্রসর হয়েছে “প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল”। করোনা আক্রান্ত জটিল অবস্থার রোগীদের জন্য অতিসত্বর দ্রুততর প্রচেষ্টার মাধ্যমে প্লাজমা ডোনার খুঁজে আক্রান্ত রোগীর শরীরে প্রবেশ করানোর ব্যবস্থা করে দেয়াই এর একমাত্র কাম্য এবং প্রচেষ্টা। ইতিমধ্যেই এ প্লাজমা ডোনার পুলের মাধ্যমে অনেক করোনা যোদ্ধারা প্লাজমা দান করেছেন।

বর্তমানে করোনা মোকাবেলায় প্লাজমা থেরাপি প্ল্যাটফর্ম প্লাজমা পুলের অন্যতম প্রজেক্ট “করোনা বীর এবং আদর্শ চিকিৎসক দম্পতি” হলেন ডা. মো. তাজুল ইসলাম মুন্না এবং ডা. স্ক্লেরা শাহনেওয়াজ। করোনা শনাক্ত হওয়ার পর তারা দমে থাকেন নি। লড়াই করে সুস্থ হয়েছেন। সুস্থ হয়ে অন্য করোনা আক্রান্ত রোগীদের জন্য নিজেদের প্লাজমা দান করার মাধ্যমে তারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্কয়ার হাসপাতালে থাকা মুমূর্ষু একজন করোনা রোগীকে তারা ‘ও পজিটিভ’ প্লাজমা দান করেছেন। ‘করোনা বীর’ যুগল সুস্থ এবং প্লাজমা দানে সমর্থ হওয়ার সাথে সাথেই রোগীদের সাহায্যের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন এবং এ ব্যাপারে যোগাযোগ করার সাথে সাথেই তারা আইসিইউ তে ভর্তি ডা. রায়হান হাবিব এর বাবার জন্য প্লাজমা দানে রাজি হন।

তাদের এই দৃষ্টান্তমূলক কর্মকান্ড আরো করোনা আক্রান্ত সুস্থ ব্যাক্তি দের প্লাজমা দানে আগ্রহী করবে বলে আশা করা যাচ্ছে। প্লাজমা দানের এক পর্যায়ে তারা আশাবাদ ব্যাক্ত করেন, “তাদের মতো অন্য যেসকল ব্যক্তিবর্গ কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন তারা যেনো সবাই প্লাজমা ডোনেট করবে। ”
সেই সাথে ডাক্তার যুগল কৃতজ্ঞতা জানিয়েছেন “প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল” কে।

“প্ল্যাটফর্ম প্লাজমা ডোনেট পুল” এর docs.google.com/forms/d/e/1FAIpQLSfy3zBMnOSR7klk7lTacZ02oFQT5ZUBat0XGKQ8Cyh3cLrVKA/viewform
ফর্মটি পূরণ করে আপনিও পারেন এই প্রজেক্টের অংশ।

প্লাজমা ডোনার পুল সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01972-808434, 01790828088, 01515-667970 এই নাম্বারগুলোতে।

নিজস্ব প্রতিবেদক / তাসমি তামান্না ঐশি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।