সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পুষ্টিহীনতার চিকিৎসায় নতুন দিগন্তের আবিষ্কার বাংলাদেশে!

মাত্রাতিরিক্ত পুষ্টিহীনতা (Severe acute malnutrition/ SAM) বাংলাদেশে শিশু স্বাস্থ্য সমস্যার একটি বড় অংশ। UNICEF এবং BBS এর হিসাব অনুযায়ী বাংলাদেশে ৬ লাখ শিশু (৫ বছরের কম বয়সী) মাত্রাতিরিক্ত পুষ্টিহীনতায় আক্রান্ত এবং এই রোগাক্রান্ত শিশুদের মৃত্যুর হার হাসপাতালে ভর্তির পরেও প্রায় ১৫ শতাংশ। যারা মারা যায় না তাদের একটি বড় অংশ বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে বেড়ে ওঠার সম্ভাবনা দেখা যায়।

Icddrb এর তথ্য অনুসারে সারাবিশ্বে প্রায় ২ কোটি শিশু (৫ বছরের কম বয়সী) মাত্রাতিরিক্ত পুষ্টিহীনতায় ভুগছে যাদের প্রায় ১০ লক্ষ শিশু প্রতি বছর মারা যায়। SAM এর চিকিৎসায় সাধারনভাবে বিশ্বস্বাস্থ্যসংস্থার গাইডলাইন অনুযায়ী প্রয়োজনীয় পুষ্টিগুণ সম্পন্ন খাবারের মিশ্রন ব্যবহার করা হয় পাশাপাশি অন্যান্য জটিলতার চিকিৎসা চালানো হয়। প্রয়োজনীয় পুষ্টিগুন সম্পন্ন খাদ্য মিশ্রনটিকে RUTF (Ready to Use Therapeutic Food) নামে চিহ্নিত করা হয় এবং বিভিন্ন দেশে স্থানীয় খাদ্য উপকরনের মাধ্যমে তৈরি করা হয়। বানিজ্যিকভাবে একটি ফরাসী কোম্পানি Plumpy’nut নামে RUTF বাজারজাত করে এবং নেপাল, আফগানিস্তানসহ অনেক দেশে ব্যবহার করা হয় যেটি পুষ্টিহীন শিশুদের চিকিৎসায় ব্যবহার করার পক্ষে যথেষ্ট সাশ্রয়ী নয়।

একটু নতুন, সাশ্রয়ী এবং সহজপ্রাপ্য RUTF তৈরির লক্ষ্যে বাংলাদেশে icddrb এর অধীনে প্রফেসর তাহমিদ আহমেদ এর নেতৃত্বে একদল গবেষক এ বিষয়ে গবেষনা শুরু করেন ৪ বছর আগে। স্বর্ণালী-১ এবং স্বর্ণালী-২ নামে দুটি প্রকরন তৈরি করা হয় যার মধ্যে প্রথমটি চাল ও ডালের গুড়া এবং দ্বিতীয়টি মটর সমৃদ্ধ। উপকরনগুলোকে আলাদাভাবে গুড়াদুধ, চিনি এবং সয়াবিন তেলের সাথে মেশানো হয়।

দুটি প্রকরনই সমান খাদ্যগুণ সম্পন্ন যার প্রতিই ১০০ গ্রামে ক্যালরির পরিমান ৫০০ কিলোক্যালোরি।

গবেষনার অংশ হিসেবে মহাখালি, মিরপুর এবং কুড়িগ্রামে ৩টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোট ৩২৭ জন মারাত্নক পুষ্টিহীন শিশুকে বুকের দুধ এবং সাধারন খাবারের পাশাপাশি স্বর্ণালী-১, স্বর্ণালী-২ এবং plumpy’nut খাওয়ানো হয়। গবেষনায় স্বর্ণালী-১ এবং Plumpy’nut এর সমপর্যায়ে কার্যকরী হিসেবে প্রমানিত হয় যা আরো অনেক বেশি সাশ্রয়ী এবং সহজপ্রাপ্য। গবেষনায় প্রাপ্ত ফল অনুযায়ী পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুদের ওজন বৃদ্ধির হার ছিল প্রতি দিন প্রতি কেজিতে ৯.৩ গ্রাম যেটি স্বাভাবিকের তুলনায় বেশি (৭.৫ গ্রাম প্রতি কেজিতে)।

আবিষ্কৃত এই নতুন RUTF কে SAM এর চিকিৎসায় মিরাকল ফুড হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাংলাদেশের শিশু মৃত্যুর অন্যতম বড় কারন এই SAM কে প্রতিহত করার একটি নতুন সহজলভ্য এবং সাশ্রয়ী হাতিয়ার তৈরি হল যা শুধু বাংলাদেশেই নয় দক্ষিন এশিয়ার বাকি দেশগুলোতেও ব্যবহার করা সম্ভব।

তবে এর কনসেন্ট্রেটেড পুষ্টি উপকরন এর জন্য স্বাভাবিক সুস্থ শিশুকে খাওয়ালে বদহজমসহ নানা সমস্যার সৃষ্টি হতে পারে বলে জানান icddrb নিউট্রিশন এবং ফুড সিকিউরিটি সেন্টারের ডিরেক্টর প্রফেসর তাহমীদ। তিনি আরো বলেন, প্রাথমিক এই সাফল্যের পর এই নতুন RUTF কে পাইলট প্রজেক্ট হিসেবে বাংলাদেশে কমিউনিটি লেভেলে প্রয়োগ করে ফলাফল দেখা জরুরী। স্বাস্থ্যকর্মী ও চিকিতসকদের প্রয়োজনীয় প্রশিক্ষনের মাধ্যমে SAM আক্রান্ত শিশুদের সনাক্তকরন এবং RUTF এর ডোজ নির্ধারন করে প্রয়োগের মাধ্যমে SAM প্রতিহতকরণ করা সম্ভব এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিকে একে জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করা সম্ভব।

তথ্যসূত্রঃ icddrb, The Daily Star

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।