মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
উদ্ভাবন

পুরুষদের জন্যও আসছে জন্মনিয়ন্ত্রণ পিল, তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই, সাধারণ ব্যবহারে অনুমোদনের অপেক্ষা

Editorপ্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৬:২৯ · ২ মিনিটে পড়ুন
পুরুষদের জন্যও আসছে জন্মনিয়ন্ত্রণ পিল, তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই, সাধারণ ব্যবহারে অনুমোদনের অপেক্ষা
লেখার আকার

জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই মূল দায়িত্বটি পালন করে আসছেন নারীরা। তবে এবার সেই ধারণায় পরিবর্তন আনতে চলেছেন গবেষকরা। কনডম বা অন্যান্য স্থায়ী পদ্ধতি ছাড়াও খুব দ্রুত পুরুষদের জন্য আসছে মুখে খাওয়ার জন্মনিয়ন্ত্রক বড়ি বা ‘মেল কনট্রাসেপটিভ পিল’।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়েল কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা এই নতুন ওষুধটি উদ্ভাবন করেছেন। তাদের দাবি, বিশেষ এই ট্যাবলেট খাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই পুরুষের শুক্রাণুর গতি সাময়িকভাবে থেমে যাবে। ফলে গর্ভধারণের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

নারীদের গর্ভনিরোধক বড়ির মতো এটি নিয়মিত খাওয়ার প্রয়োজন নেই। যৌনমিলনের ঠিক ৩০ মিনিট আগে পুরুষদের এই বড়ি খেতে হবে। ওষুধটি খাওয়ার পর টানা ৬ থেকে ৮ ঘণ্টা এর কার্যকারিতা বজায় থাকবে।

গবেষকরা জানান, এই ওষুধটি খাওয়ার ফলে ‘এসএসি’ নামক একটি বিশেষ উৎসেচকের ক্ষরণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সাধারণত এই উৎসেচকটির সাহায্যেই শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর দিকে এগিয়ে যায়। উৎসেচকের কার্যকারিতা বন্ধ থাকায় শুক্রাণুগুলো নিজেদের গতিশীলতা হারিয়ে ফেলে এবং ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না।

পুরুষত্ব বা হরমোনে কোনো প্রভাব পড়বে কিনা? 

নতুন এই জন্মনিয়ন্ত্রক বড়ি নিয়ে পুরুষদের মনে নানা শঙ্কা থাকা স্বাভাবিক। তবে গবেষকরা আশ্বস্ত করে জানিয়েছেন, এই ওষুধে পুরুষত্বের কোনো ক্ষতি হবে না। এটি শুক্রাণুর স্বাভাবিক উৎপাদনে বাধা দেয় না এবং পুরুষ হরমোন টেস্টোস্টেরনের ক্ষরণেও কোনো সমস্যা তৈরি করে না।

এর ফলে মিলনের স্বাভাবিক অনুভূতিতেও কোনো ব্যাঘাত ঘটবে না। নির্দিষ্ট সময় পর ওষুধের প্রভাব কেটে গেলে প্রজননক্ষমতা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

কার্যকারিতা ও বর্তমান পরিস্থিতি 

আমেরিকার সরকারি গবেষণামূলক সংস্থা ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ’-এর অনুমোদন পাওয়ার পর বর্তমানে ওষুধটির হিউম্যান ট্রায়াল বা মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এটি প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রেই সফল হয়েছে।

যেহেতু বড়িটি হরমোনের ওপর কোনো প্রভাব ফেলে না এবং এর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও অনেক কম, তাই চিকিৎসাবিজ্ঞানে একে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে ওষুধটি পুরোপুরি নিরাপদ ও উপযোগী করে সাধারণ মানুষের হাতে পৌঁছাতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন গবেষকরা।

সংগৃহীত

তথ্যসূত্র : দৈনিক যুগান্তর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পরিকল্পনা সমূহ উত্থাপন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন ও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের অঙ্গীকার ও চ্যালেঞ্জ। আগামী এক-দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

প্রাপ্তবয়স্কদের টাইপ-১ ডায়াবেটিস নিয়ে প্রথমবারের মতো গাইডলাইন প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

ইনসুলিন আবিষ্কারের ১০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত অনেক মানুষ এখনো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ইনসুলিন ও চিকিৎসাসেবা পাচ্ছেন না। টাইপ-১ ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। ফলে বেঁচে থাকার জন্য…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।