মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

পিপিই লাগবে পিপিই, হরেক রকম পিপিই

Platformপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১:২৯ · ১ মিনিটে পড়ুন
পিপিই লাগবে পিপিই, হরেক রকম পিপিই
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল ২০২০

মহামারীর এই দিনে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই নিয়ে মাতামাতি শুরু থেকেই৷ কেউবা বলছেন পর্যাপ্ত পিপিই আছে, কেউবা অপ্রতুল পিপিইর কথা তুলে ধরছেন স্বয়ং প্রধানমন্ত্রীর নিকট।

কোথাও পিপিই এখনো পৌঁছে নি, আবার কোথাও পাওয়া যাচ্ছে মানহীন পিপিই সরবরাহের অভিযোগ। এতকিছুর পরেও ব্যক্তিগত, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বরাদ্দকৃত সরকারি সুরক্ষা সামগ্রী পরেই চিকিৎসাসেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তবে আক্রান্ত চিকিৎসকদের সংখ্যা কিন্ত একটা প্রশ্ন রেখেই যাচ্ছে- পিপিই কি পর্যাপ্ত এবং মানসম্মত?

অপ্রতুলতার কারণে সমগ্র বিশ্বেই বিকল্প পন্থা অবলম্বন করছে, যেমন- পুনঃব্যবহারযোগ্য করা, কিয়স্ক ব্যবহার করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সুপারিশকৃত সেফটি চেকলিস্ট মেনে সব পিপিই তৈরি হচ্ছে কিনা তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

হাতিরপুল এলাকার দৃশ্য

এর মধ্যে ঢাকার সড়কে দেখা মিললো এক অভূতপূর্ব দৃশ্য। রাজধানীর বিভিন্ন জায়গায় ভ্যানে করে হকাররা বিক্রি করছেন “পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই)”। দর কষাকষি করে পছন্দের রং অনুযায়ী এই “পিপিই” মানুষকে কিনতেও দেখা গিয়েছে! এভাবে নিম্নমানের সামগ্রী বিক্রি এই ঝুঁকিপূর্ণ সময়ে কতখানি যুক্তিযুক্ত আর কতখানি মানবিক, তা চিন্তার বিষয়!

নিজস্ব প্রতিবেদক/নাহিদা হিরা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।