মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ফিচার

পাশে আছেন তারাও

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ২:৪৪ · ২ মিনিটে পড়ুন
পাশে আছেন তারাও
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

ঢাকা মেডিকেল কলেজের কোভিড ইউনিটের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। প্ল্যাকার্ডে লেখা “আমি স্বেচ্ছাসেবক, কীভাবে সাহায্য করতে পারি?- বৃহন্নলা”। ১৫ জনের একটি দল দিন-রাত কাজ করছে ঢাকা মেডিকেল কলেজের কোভিড ইউনিটের বাইরে। কোভিড রোগীদের অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছেন, স্ট্রেচার করে নিয়ে যাচ্ছেন, ঔষধ, খাবার কিনে দিচ্ছেন ইত্যাদি।
এছাড়াও গর্ভবতী নারী, অসুস্থ শিশু, বৃদ্ধ ও কোভিড রোগীদের স্বজনদের বিনা ভাড়ায় পরিবহন সেবা দিয়ে যাচ্ছেন। গতবছর লকডাউন থেকে তাদের এই স্বেচ্ছাসেবার কার্যক্রম চলছে।

এই দলটির একটি বিশেষত্ব আছে। এই দলের ১৫ জনের মধ্যে ১০ জনই হলেন ট্রান্সজেন্ডার বাংলায় যা আমরা রূপান্তরিত লিঙ্গ এর মানুষ হিসেবে চিনি। অবাক হচ্ছেন? যেই মানুষগুলোকে সবসময় শুধুমাত্র পুরুষ বা নারী না হওয়ার কারনে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে, তারাই এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যেখানে নিজের পরিবারের মানুষেরা সরে যাচ্ছেন, সেইখানে পাশে এসে দাঁড়িয়েছেন দূরে ঠেলে দেওয়া মানুষগুলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিকুল ইসলাম ট্রান্সজেন্ডারদের উন্নয়নের জন্য ২৮ নভেম্বর ২০১৭ তে গড়ে তুলেছেন এই অলাভজনক প্রতিষ্ঠান বৃহন্নলা। ট্রান্সজেন্ডারদের উন্নয়নে কাজ করার স্বীকৃতস্বরূপ ২০১৮ সালে “জয় বাংলা ইউথ এ্যাওয়ার্ড” পেয়েছেন। তাদের কাছে জানতে চেয়েছিলাম তারা কাজ করতে যেয়ে কী কী সমস্যার সম্মুখীন হয়েছে? জবাবে বলেন, “আমরা আসলে তেমন কোন সমস্যার সম্মুখীন হই নি। শুধু হিজড়ারা কাজ করে বলে মাঝে মাঝে দু চারটা বাজে কথা বলে দূরে দাঁড়িয়ে। কিন্তু আমরা তো এসব শুনে শুনে অভস্ত্য তাই কানে ঢুকে না, গায়েও লাগে না। আমরা আমাদের মত কাজ করে যাই।”

বৃহন্নলা স্বপ্ন দেখে বাংলাদেশের বৃহন্নলাদের জন্য তৈরী হবে একটি লার্নিং সেন্টার। সেখানে তারা বিভিন্ন কর্মমুখী শিক্ষা লাভ করে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই স্বপ্নবাজ মানুষগুলোর জন্য মনের গভীর থেকে শ্রদ্ধা এবং সালাম।

বৃহন্নলার কাজগুলো দেখতে ঘুরে আসতে পারেন তাদের পেইজ- https://www.facebook.com/brihonnolabd

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বর্ণাঢ্য জীবন শেষে পরলোকে পাড়ি জমালেন ডা. শুভাগত চৌধুরী

'পৃথিবীর পুরনাে পথের রেখা হ’য়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়'... নক্ষত্রের মতো করে ৭৫ বছরের বর্ণাঢ্য জীবন শেষ করে না পরলোকে পাড়ি জমালেন দেশবরেণ্য চিকিৎসাবিজ্ঞানী, জনপ্রিয় লেখক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক…

১৫ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

দেশের ৩১ তম আইজিপি হলেন ডা: বাহারুল আলম।

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪। বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন চিকিৎসক আইজিপি হিসাবে দ্বায়িত্ব গ্রহণ করেন। ডা: বাহারুল আলম ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করেন। তিনি ময়মনসিংহ জিলা স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং ১৯৭৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায়…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

জহুরুল ইসলাম মেডিকেল কলেজে আন্ত:মেডিকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ০৬ নভেম্বর, ২০২২ ১৯টি মেডিকেল কলেজের অংশগ্রহণে কিশোরগঞ্জে ডি রাইজ আন্ত:মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকালে জেলার বাজিতপুর উপজেলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ স্টেডিয়ামে এ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায়…

৬ নভেম্বর ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।