বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পাবনার চাটমোহরে প্রথম করোনা রোগী শনাক্ত!

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার। ১৭ এপ্রিল, ২০২০

পাবনার চাটমোহরে প্রথম করোনা রোগী (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। উনার ভাষ্যমতে, আক্রান্ত ব্যক্তি নারায়নগঞ্জ থেকে এসেছেন। আক্রান্ত ব্যক্তির নাম জহুরুল ইসলাম মোল্লা (৩২)। তার বাড়ি চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তিসহ তার আরেক ভাই ৭ এপ্রিল নারায়নগঞ্জ থেকে রাতের আঁধারে চাটমোহরের নিজ বাড়িতে চলে আসে। সে কয়েক দিন বাহিরে ঘোরাফেরাও করেছে। তার ভাই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছে। ঘটনাটি ওই সময় গ্রামবাসী প্রশাসনকে অবহিত করলে প্রথমে বিষয়টি আমলে না নিলেও পরে চিকিৎসকরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠায়।

বৃহস্পতিবার পর্যন্ত পাঠানো ২৪ জন সন্দেহভাজন ব্যক্তির নমুনার মধ্যে একজনের নমুনা রিপোর্ট পজেটিভ ধরা পড়ে, যিনি ঐ বামনগ্রামের বাসিন্দা। এই ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অফিসার ইনচার্জ শেখ মো. নাসির উদ্দিন এবং মেডিকেল অফিসার রুহুল আমীন ডলারসহ অন্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা (রাত ৮.১৫ মি.) হন।

এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি চাটমোহরের ইউএনওকে লকডাউন ঘোষণা করার কথা জানিয়ে দিয়েছি।”

পরবর্তীতে পাবনার চাটমোহরে করোনায় আক্রান্ত ঐ ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ঐ ব্যক্তিকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শুয়াইবুর রহমান করোনা রোগী সনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, “তিনি নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসার পর অসুস্থ হলে গত ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। নারায়নগঞ্জে কর্মরত ওই ব্যক্তি গ্রামের বাড়িতে আসার পর আমরা খবর পেয়েই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তার নমুনা সংগ্রহ করে পাঠাই। আর তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।”

তিনি আরো জানান, “ঐ ব্যক্তির নমুনার ফলাফল ১৬ এপ্রিল পাবনায় আসে। রিপোর্টে বলা হয় ওই ব্যক্তির করোনা পজিটিভ। এরপর করোনা শনাক্ত ঐ ব্যকৃতির পরিবারের ৯ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।”

উল্লেখ্য, এ ঘটনায় চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।