মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নোয়াখালীর কবিরহাটে ২০ বছর বয়সী এক তরুণের দেহে করোনার সংক্রমণ!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ৩:১৩ · ২ মিনিটে পড়ুন
নোয়াখালীর কবিরহাটে ২০ বছর বয়সী এক তরুণের দেহে করোনার সংক্রমণ!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার। ১৮ এপ্রিল, ২০২০

নোয়াখালীতে এবার এক কলেজছাত্রের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। তাঁর বয়স ২০ বছর। তিনি কবিরহাট উপজেলার বাসিন্দা। গতকাল (১৭ এপ্রিল) শুক্রবার চট্টগ্রামের BITID থেকে পাঠানো পরীক্ষার প্রতিবেদনে উক্ত ব্যক্তির করোনাভাইরাস পজেটিভ হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে বলেন, “ঐ কলেজছাত্র ঢাকার একটি কলেজে পড়ালেখার পাশাপাশি একটি বেসরকারি কোম্পানিতে খণ্ডকালীন চাকরি করতেন। তিনি ঢাকার ডেমরা এলাকায় থাকতেন। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর তিনি শারীরিক অসুস্থতা নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। এরপর তাঁর অসুস্থতা বেড়ে যায়। খবর পেয়ে ১৪ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন গ্রামের বাড়ি গিয়ে তাঁর নমুনা সংগ্রহ করেন। এরপর বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (BITID) থেকে গতকাল রাতে পাঠানো পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা ভাইরাস শনাক্ত করা হয়।”

আজ (১৮ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত ওই কলেজছাত্রের বাড়িতে স্বাস্থ্য বিভাগের লোকজন যাবেন। তাঁরা সেখানে গিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া পারভীন বলেন, “করোনা শনাক্ত হওয়া ঐ ব্যক্তির বাড়িতে তিনি যাচ্ছেন। বাড়িটি লকডাউন করে দেওয়া হবে এবং সেখানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হবে।”

এ নিয়ে নোয়াখালীতে এখন পর্যন্ত এক নারীসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয় মারা যাওয়ার পর। বাকি দুজনের মধ্যে একজন করোনা ভাইরাসে মারা যাওয়া ব্যক্তির সংস্পর্শে ছিলেন। আর নমুনা পরীক্ষায় অন্যজনের করোনা ভাইরাস শনাক্ত হয়।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।