মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪:১৫ · ২ মিনিটে পড়ুন
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মানববন্ধন কর্মসূচিতে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
লেখার আকার

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ অতিদ্রুত শুরুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ২০০৮ সালে প্রস্তাবিত এ মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেও নির্মাণ কাজ আরম্ভ না হওয়ায় বুধবার এ কর্মসূচি পালন করেছে তারা।

মানববন্ধন কর্মসূচিতে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মাননীয় উপদেষ্টা বরাবর প্রেরিত স্মারকলিপিতে বলা হয়েছে – “জনাব, নোয়াখালী মেডিকেল কলেজের কলেজের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, ২০০৮ সালে নোয়াখালী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হলেও এর সাথে প্রস্তাবিত নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এর কাজ অদ্যাবধি শুরু হয়নি। স্বৈরাচারী হাসিনার আমলে স্থানীয় সংসদ সদস্যদের অভ্যন্তরীণ রোষানল এবং বিভিন্ন অপশক্তির প্রভাবে বারবার কাজ শুরু হয়েও হয়নি। আপনি আরও অবগত আছেন যে একটি মেডিকেল কলেজ এর সাথে একটা মেডিকেল কলেজ হাসপাতাল আবশ্যক, যা থেকে আমাদের বিগত ১৬ টি ব্যাচ বঞ্চিত হয়েছে। গত ২৯শে আগস্ট, ২০২৩ শিক্ষার্থীদের তোপের মুখে হাসপাতালের প্রকল্পটি একনেক এ পাশ হয়। কিন্তু টেন্ডারসহ সকল প্রক্রিয়া সম্পন্ন হলেও কোনো কাজের সূচনা হয় নি। এমতাবস্থায় শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা এবং নোয়াখালীর মানুষের স্বাস্থ্যসেবা চরমভাবে বিপর্যয়ের মুখে। অবস্থানগত দিক থেকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য নির্ধারিত স্থানটি নোয়াখালীর সকল উপজেলাসহ ফেনী, লক্ষীপুর এবং কুমিল্লার কিছু উপজেলার নিকটবর্তী। তাই উক্ত মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হলে দেশের এ অঞ্চলের একটি বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভবপর হবে। সুতরাং, এ দাবী শুধুমাত্র আমাদের নয়, নোয়াখালীর সর্বস্তরের জনগণের দাবী।”

স্মারকলিপির শেষাংশে বলা হয়েছে – “অতএব, কালক্ষেপণ না করে হাসপাতালের কাজ শুরু করা অতীব জরুরি। অন্যথায়, আমরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীর সর্বস্তরের জনগণকে নিয়ে কঠোর কর্মসূচি দিতে পিছপা হবো না।”

এর আগে গত নভেম্বর মাসে ১৬ বছরেও নিজস্ব হাসপাতালের দেখা পায়নি নোয়াখালী মেডিকেল কলেজ শিরোনামে সংবাদ প্রকাশ করেছিল প্ল্যাটফর্ম।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।