মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

৫ দফা দাবিতে একাত্মতা ঘোষণা রাজশাহী মেডিকেলের মিড-লেভেল চিকিৎসকদের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ · ১ মিনিটে পড়ুন
৫ দফা দাবিতে একাত্মতা ঘোষণা রাজশাহী মেডিকেলের মিড-লেভেল চিকিৎসকদের
লেখার আকার

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

৫ দফা দাবিতে একাত্মতা ঘোষণা করছে রাজশাহী মেডিকেলের মিড-লেভেল চিকিৎসকেরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস্ ফোরামের মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে জানান হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে – “বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আমাদের উত্থাপিত পাঁচটি দাবী বাস্তবায়নের নিমিত্তে চলমান আন্দোলনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেল চিকিৎসকগণ একাত্মতা ঘোষণা করে। এজন্য আমরা মিড লেভেল চিকিৎসকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের উত্থাপিত পাঁচটি দাবি অত্যন্ত যৌক্তিক এবং এটি বাংলাদেশের স্বাস্থ্য খাতের সামনের দিকে অগ্রসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দাবি শুধুমাত্র মেডিকেল কলেজ শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকগণের নয় বরং সকল মিড লেভেল ও সিনিয়র লেভেল চিকিৎসকদের দাবি। এমতাবস্থায় আমাদের কর্মসূচির সাথে যুগপৎ ভাবে আন্দোলনের জন্য রাজশাহী মেডিকেল কলেজের সকল সরকারি ও বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের আহ্বান জানাচ্ছি। একজন জুনিয়র হিসেবে বর্তমান ক্রান্তি লগ্নে আমরা আশা করছি আপনারা সিনিয়র চিকিৎসক হিসেবে আমাদের কর্মসূচির সাথে খুব দ্রুত কর্মবিরতি প্রদানের মাধ্যমে পাঁচটি দফা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।