মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

নোয়াখালী মেডিকেল কলেজ এখন “আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ!”

ওয়েব টিমপ্রকাশ: ৩১ আগস্ট ২০১৪, ৩:৫৭ · হালনাগাদ: ১ সেপ্টেম্বর ২০১৪ · ২ মিনিটে পড়ুন
নোয়াখালী মেডিকেল কলেজ এখন “আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ!”
লেখার আকার

নোয়াখালী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী’ করা হয়েছে। গত ৮ জুলাই জারি করা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের কথা জানানো হয়।
১৩.১১.২০০৮ তারিখের স্বাপকম/চিশিজ/বেসমেক ও ডেকহা-১/২০০৮/৮৩৩ স্মারকমূলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী নামকরণ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখা বাংলাদেশ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত (নং-৪৫.১৬৮.১২৮.০০.০০.০৩৩.২০১৩ (অংশ-১) ৪২০ এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

নাম পরিবর্তনের প্রজ্ঞাপনটি ৮ জুলাই জারি হলেও গত ৪ আগস্ট এর কপি কলেজ কর্তৃপক্ষের হাতে আসে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০০৮ সালের ১৩ নভেম্বর সরকার নোয়াখালী মেডিকেল কলেজ এর প্রশাসনিক অনুমোদন দেয়। ২০১৪ সালের ৮ জুলাই থেকে এর নাম পরিবর্তন করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে।

আব্দুল মালেক উকিল ছিলেন একাধারে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তিনি কারাবাস করেন। তিনি ১৯৭৪ সালে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। আব্দুল মালেক উকিল একাধারে নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি ও কেন্দ্রীয় আ.লীগের সভাপতি ছিলেন।
স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ ও ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তিনি বঙ্গবন্ধুর প্রথম মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালের ১৭ অক্টোবর মারা যান তিনি।
২০০৮ সালের ১৩ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক প্রজ্ঞাপনে নোয়াখালী মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যাবলী পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছিল।

ওই বছরই ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নোয়াখালী মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহানী চৌরাস্তা এলাকার মূল ক্যাম্পাসে কলেজটির সকল একাডেমিক কার্যক্রম স্থানান্তর করা হয়।

 

nn_bg_292625616_21920

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।