সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নিয়োগ বাণিজ্য

niyog bannijjo

বড়সাহেব দুপুরের খাবার খাচ্ছেন। একঘণ্টা অফিসের বাইরে আমি অপেক্ষায়। কখন ডাকবেন। অগত্যা দরজা ঠেলে ঢুকে পড়লাম। অফিসের ডেস্ক এ কিছু দীনহীন ফাইল, স্বাক্ষরের অপেক্ষায় । পাশে ততোধিক দীণ একটা টিফিন ক্যারিয়ার, তা থেকে ভাত আর লাল শাঁক বের করে, দুপুরের খাবার সারছেন। আমাকে দেখে বিরক্ত হলেন না, বরং বললেন, ব্লাড প্রেশার ডায়াবেটিস, ভাল মন্দ খাওয়ার উপায় নেই।
এ দৃশ্য দেখে অবশ্য উপায় নেই, উনি যে অফিসের অধিকর্তা, সেটি চিকিৎসক নিয়োগ বাণিজ্যের একটি বিভাগীয় ঘাটি। আমজনতার স্বাস্থ্য রক্ষার যে মহান দায়িত্ব তারা নিয়েছেন, তা তারা কখন সারেন, ঈশ্বর মালুম। বিসিএস স্বাস্থ্য ক্যাডার এ যে শখানেক চিকিৎসক নতুন নিয়োগ পেয়েছেন, তাদের পদভারে বিভাগীয় অফিস টি এক সপ্তাহ ধরে ভারাক্রান্ত। গত কদিনে জেনে গেছি, প্রত্যেক চিকিৎসক গুনে গুনে একটা ফ্লাট রেট উৎকোচ দিয়েছেন, এই অফিসকে। যারা এর উপরে বড় অঙ্ক দিয়েছেন, অথবা জুতসই সুপারিশ লাগিয়েছেন, তাদের ভাগ্যে শিকে জুটেছে। অর্থাৎ উনারা ‘প্রাইম’ পোস্টিং পেয়েছেন। কেউ কেউ অবশ্য কেরানীর বাড়ি ফজলি আমের ঝুড়ি বা ইলিশ মাছের ভাণ্ড বয়ে নিয়ে গেছেন। পদায়ন শেষ হয়েছে। যারা ঘুর ঘুর করছেন, তারা হলেন ভাগের মা, দক্ষিণা দিয়েও কেষ্ট মেলে নি। আমি হচ্ছি, কয়েকজনের একজন, বোকার হদ্দ । ভেবেছি, বিসিএস নামক পরীক্ষায় যখন সারা দেশে তৃতীয় হয়েছি, সরকার বাহাদুর নেক নজরে রাখবেন। স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়ে উচ্চ শিক্ষার সুযোগ নেব। অন্তত পার্বত্য চট্টগ্রামে পাঠাবেন না। কিন্তু হল তাই। উপ পরিচালক সাহেব এর সাথে দেখা করার এটাই কারন, যদি উনি বিবেচনা করেন।
কথাপ্রসঙ্গে আমি বিনয়ের সাথে বললাম, স্যার যদি বলতেন, কি মানদণ্ডে পোস্টিং দিয়েছেন? মেধা ভিত্তিক অথবা লটারি করে? স্যার এর চেহারা পালটে গেল। বললেন- সরকারের যেখানে ইচ্ছা সেখানে পোস্টিং দিয়েছে। আপনি প্রশ্ন করার কে? এখন বয়স কম, চোখে নানা স্বপ্ন, কদিন চাকরি করুন, সব স্বপ্ন হাওয়া হয়ে যাবে। নিয়োগ এর নোটিশ টি ডেস্কে রেখে বের হয়ে এলাম। আমার আর বিসিএস এ যোগদান করা হয় নি। পরে জেনেছি, আমাকে যার পদে পদায়ন করা হয়েছিল, তিনি ৬ বছর এক পদে থেকে, মোটা অঙ্ক এই অফিসে দিয়ে নিষ্কৃতি পেয়েছেন। দুবছর পর সেই সাহেবের সাথে আবার দেখা। পদোন্নতি পেয়ে আরও উপরে উঠেছেন। এসেছেন চিকিৎসকদের পেশাজীবী সংগঠনের নির্বাচনে প্রার্থী হিসাবে ভোট চাইতে। আমাকে চিনতে পারেন নি। বললাম, আমার ভোট পাওয়ার যোগ্যতা তার নেই। চাঁছাছোলা ভাষায় বলেছি, তরুণ চিকিৎসকদের পেশাগত স্বপ্নের বারোটা বাজাতে উনার মত চিকিৎসক আমলাদের অবদান কতটুকু। ভড়কে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। কিন্তু ঠিক জানি, যিনি যান লঙ্কায়, তিনি হন রাবণ। কিছুই পালটায় না।
দুই দশক আগের এই ঘটনা। বুঝতে পারি, কি শ্বাপদ সঙ্কুল পরিবেশে আমার বন্ধুরা চাকুরী করছেন। অনেক মেধাবী চিকিৎসক সরকারি চাকুরী ছেড়ে হাফ ছেড়ে বেঁচেছেন। যারা টিকে আছেন তাদের শত মুখে প্রশংসা করি। আজকাল বেসরকারি চিকিৎসার প্রসার হচ্ছে। তরুণ চিকিৎসকদের চাকুরীর সুযোগ বাড়ছে। অপশন বাড়ছে। সরকারি হেলথ সার্ভিসে না যেতে পারলে, সব কিছু শেষ হয়ে গেছে, সে দিন আর নেই। বাংলাদেশ স্বাস্থ্যব্যবস্থার যারা অধিকর্তা, তাদের বোধোদয় হয়েছে, সে আশা করি। যে সিস্টেম মেধা ধরে রাখতে জানে না, মেধা কে পরিচর্যা করতে জানে না, সে সিস্টেম ধুঁকে ধুঁকে টিকে থাকতে পারে, তা থেকে ভাল কিছু আশা না করাই ভাল। সেটা উনারা যদি বুঝে থাকেন, তাতে সবারি মঙ্গল।

লেখাটি লিখেছেনঃ ডাক্তার অসিত পাল
তিনি ঢাকা মেডিকেল কলেজের কে ৪১ ব্যাচের ছাত্র ছিলেন। 
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে কর্মরত।

(পরিমার্জিতভাবে প্রকাশিত)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।