বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নিরাপদ দূরত্বে থেকেও শেষরক্ষা হলো না ডা. প্রকাশের

তায়েরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা. শাম্মীর সাকির প্রকাশের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য দায়ী বিআরটিসি বাস ( ঢাকা মেট্রো: ব ১১-৬০৬৬ ) এর ঘাতক চালকের গ্রেফতার ও বিচারের দাবিতে তারগাছ, গাজীপুর তায়েরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কের পাশে আজ ১৬ জুলাই সোমবার সকাল ১০:৩০-১১:৪৫ পর্যন্ত কলেজের সকল ছাত্রছাত্রী, চিকিৎসক, অধ্যাপকবৃন্দ, নার্স এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন৷ এসময় তাঁরা স্লোগানে স্লোগানে ঘাতক ড্রাইভারের বিচার দাবি করেন। মানববন্ধের সময় সড়ক অবরোধ করা হয়নি। মহাসড়কে যান চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। পরে উপস্থিত জনসাধারণ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সংহতি প্রকাশ করেন।

গত ১২ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় ডা. প্রকাশ তাঁর ডিউটি শেষ করে উত্তরার বাসায় ফেরার পথে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় এসে পৌঁছালে তাঁর মোবাইল ফোনে কল আসে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি রাস্তার পাশে নিরাপদ দূরত্বে বাইক থামিয়ে হেলমেট পড়া অবস্থায় ফোনে কথা বলছিলেন। এসময় পেছন থেকে বিআরটিসির একটি দোতলা বাস ( ঢাকা মেট্রো : ব ১১-৬০৬৬ ) তাঁকে চাপা দেয়। বাসের চাকা তাঁর মাথার উপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার প্রতিবাদে গত ১৪ জুলাই শনিবার উক্ত কলেজের সকল ছাত্র-ছাত্রী এবং চিকিৎসকগণ ঘাতক ড্রাইভারের গ্রেফতার এবং বিচারসহ ৩ দফা দাবি আদায়ে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে ঢাকা-গাজীপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে গাজীপুরের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেয়া ‘২৪ ঘন্টায় ঘাতক ড্রাইভারের গ্রেফতারের’ আশ্বাসে, তাঁরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। কিন্তু ২৪ ঘন্টা পার হয়ে যাবার পরেও ডা. প্রকাশ এর দুর্ঘটনার জন্য দায়ী ঘাতক ড্রাইভার গ্রেফতার না হওয়ায় উক্ত কলেজের ছাত্রছাত্রীরা আবার শান্তিপূর্ণ মানববন্ধন এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন। এসময় তাঁরা মহাসড়কের পাশে অবস্থান নেন। আন্দোলনকৃত ছাত্র-ছাত্রীদের সাথে কথা হলে তাঁরা জানান, নিরাপদ সড়ক চাই বা সড়কপথে বেপরোয়া যান চলাচলের কারণে অস্বাভাবিক মৃত্যুরোধের দাবি শুধু তাঁদের একার নয়। এটা সারাদেশের মানুষের দাবি। যতক্ষণ না ঘাতক বাসচালক গ্রেফতার হচ্ছে ও ডা. প্রকাশের পরিবারকে ক্ষতিপূরণ না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত দাবি আদায়ে তাঁরা মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি চালিয়ে যাবেন।

 

আজ ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি শুরু হয় এবং নির্ধারিত সময়ে ১১.৪৫ মিনিটে শেষ হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ হয়নি বলে আন্দোলনকারীরা জানান। গতকাল প্রশাসনের দেয়া ২৪ ঘন্টা সময়ে কোনো কর্মসূচি ছিল না।

দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। সড়ক যেন মরণফাঁদ। কিছুদিন আগে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজিবের হাত বিচ্ছিন্ন হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর কয়েকটি এমন দুর্ঘটনা ঘটে।

এবার রাস্তার পাশে নিরাপদ দূরত্বে গিয়েও রক্ষা পেলেন না ডা. শাম্মির শাকির প্রকাশ। তাঁর ১১ মাস বয়সী অবুঝ শিশু হয়তো আর কখনো জানতেই পারবে না বাবার আদর কী! টগবগে প্রাণোচ্ছল তরুণ চিকিৎসকের অকাল মৃত্যুতে তাঁর পুরো পরিবার ভেঙ্গে পড়েছেন। তাঁরা কার কাছে বিচার চাইবেন? শোনার যেন কেউ নেই। আর্থিক ক্ষতিপূরণ কি পারে এই শোকে প্রলেপ ফেলতে?

সবাই চাইছেন উপযুক্ত বিচার এবং শাস্তি। রাস্তার পাশে অপেক্ষমান অবস্থায় বাসচাপা নিছক দুর্ঘটনা নয়। এমন চালকের যদি শাস্তি না হয়, সাধারণ দুর্ঘটনার দোহাই দিয়ে যদি লঘু দন্ড হয়, তাহলে চালকেরা আরো বেপরোয়া হয়ে উঠবেন। শাস্তির মাত্রা বৃদ্ধি, আইনের প্রয়োগ, চালকদের মাঝে এসকল ব্যাপারে সচেতনতা বৃদ্ধি এবং আরো অন্যান্য পদক্ষেপ সড়ক দুর্ঘটনা রোধ করতে সহায়ক হবে বলে মনে করেন আন্দোলনকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।