মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
এম এইচ শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে এম এইচ শমরিতা মেডিকেলে ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ৪:৩৯ · ২ মিনিটে পড়ুন
নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে এম এইচ শমরিতা মেডিকেলে ক্যাম্পেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ নভেম্বর ২০২০, সোমবার

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ৩০ নভেম্বর ২০২০ পালিত হচ্ছে “নিরাপদ চিকিৎসক কর্মস্থল দিবস”।

এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে এবং “বাংলাদেশ মেডিকেল টিচার’স ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সহযোগিতায় “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে ব্যানার টাঙানো কার্যক্রম চলমান রয়েছে।

ইতিমধ্যেই ব্যানার টাঙানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এম, এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ। আজ ৩০ নভেম্বর প্ল্যাটফর্ম এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ইউনিটের সদস্যবৃন্দ এম এইচ শমরিতা মেডিকেল কলেজের সার্জারি ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান ও শ্রদ্ধেয় অধ্যাপক কাজী সোহেল ইকবাল এবং ইন্টার্ন চিকিৎসকবৃন্দের উপস্থিতিতে ব্যানার টাঙানোর প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে বেশ কিছু এজেন্ডার উপর নজর দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেঃ

১. জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় লজিস্টিকস নিশ্চিতের মাধ্যমে চিকিৎসা সেবাই আদর্শ মান আনয়ন।

২. স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের পাশ ও বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

৩. ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, স্বাস্থ্য পুলিশ, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন সহ ত্বরিত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট নিশ্চিতকরণ।

প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব হবে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এর নিশ্চয়তা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ এর অধিকাংশ শর্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলছে ১০ মেডিকেল কলেজ

‌সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ অন্যান্য খাতের মতো গত দেড় দশকে দূর্নীতির করালগ্রাসে আক্রান্ত ছিল বেসরকারি স্বাস্থ্যখাত। এ সময়ে দেশের বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদন ও পরিচালনার দায়িত্বে থাকা অধিকাংশই ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী-এমপি কিংবা নেতা। সেবা প্রদানের পরিবর্তে রাজনৈতিক…

১৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৯ এর শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হলেন মেডিকেল শিক্ষার্থী ঐশী

প্ল্যাটফর্ম নিউজ, ৬ ডিসেম্বর ২০২০, রবিবার গত ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী, কলা- কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯" প্রদানের ঘোষণা করা হয়। এবারের "জাতীয়…

৬ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

এম এইচ শমরিতা হাসপাতালে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা চালু

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুলাই, ২০২০, সোমবার রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত এম এইচ শমরিতা হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা চালু হয়েছে। গত ১লা জুলাই থেকে এম এইচ শমরিতা হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা শুরু করে।…

৬ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।