মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

নিঃশ্বাস আমার বন্ধু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ৩:৪৫ · ২ মিনিটে পড়ুন
নিঃশ্বাস আমার বন্ধু
লেখার আকার

১৬এপ্রিল, ২০২০

বর্তমানে আমরা সবাই কমবেশি মানসিক চাপে রয়েছি কোভিড-১৯ এর জন্য। মানসিক চাপ ব্যপারটি অদৃশ্য হলেও এর প্রভাব কিন্তু মারাত্মক। মানসিক চাপের কারণে নার্ভাস সিস্টেমের একটি প্রতিবর্ত ক্রিয়ার উদ্ভব ঘটে যা ‘ফাইট এন্ড ফ্লাইট’ রেসপন্স। যেমন, রাস্তায় একটি বিড়াল বা কুকুরের উপস্থিতি অগ্রাহ্য করা বা সেটাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ফাইট। আবার জঙ্গলে একটি বাঘ সামনে পড়া মাত্র নিজেকে নিরাপদে সরিয়ে নেওয়ার নাম ফ্লাইট। এধরণের প্রতিক্রিয়ায় কিছু শারীরিক পরিবর্তন ঘটে যার মধ্যে নিঃশ্বাস নেবার ধরন অন্যতম।

নার্ভাস সিস্টেমের ২টা ধরন রয়েছে যা সিমপ্যাথেটিক এবং প্যারাসিমপ্যাথেটিক সিস্টেম নামে পরিচিত। মানসিক চাপ এর কারণে সিমপ্যাথেটিক নার্ভাস সক্রিয় হয় যা শরীরের উপর একটু বেশি চাপ সৃষ্টি করে। অন্যদিকে প্যারাসিমপ্যাথেটিক সিস্টেম বিভিন্ন ক্ষেত্রে শারীরিক চাপ শিথিল করতে সাহায্য করে।

বেশিরভাগ সময়ই মানসিক চাপ সৃষ্টির কারণগুলো পরিবর্তন করা না গেলেও তার প্রভাব থেকে নিজেকে অনেকটা রক্ষা করা সম্ভব। নিজেকে বোঝানো এক্ষেত্রে হতে পারে প্রথম ধাপ। যেমন, কোন কারণে কেউ যদি টেনশনে থাকে তবে প্রথমেই নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যেন এই টেনশনের কারণে তার শারীরিক কোন ক্ষতি না হয়। খুব সহজেই সেটা করা যায় নিঃশ্বাস নেবার পদ্ধতিতে একটু পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে। যেটাকে বলা হয় ‘ব্রিদিং এক্সারসাইজ’। যার মাধ্যমে খুব সহজেই সিমপ্যাথেটিক সিস্টেমের পরিবর্তে প্যারাসিমপ্যাথেটিক সিস্টেমকে সক্রিয় করা সম্ভব যা চাপ শিথিল করতে সাহায্য করবে।

২ঃ১ ব্রিদিং এক্সারসাইজ এর জন্য প্রথম ধাপে সমপরিমাণ শ্বাস গ্রহণ এবং ত্যাগের পরিমাণ সমান হতে হবে৷ যেমন ৩ সেকেন্ড নিঃশ্বাস নেওয়া হলে ছাড়তেও হবে ৩সেকেন্ড সময় নিয়ে। শারীরিক সক্ষমতা এবং বয়সভেদে সেটা সুবিধামত কমবেশি সময় হতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেন সময়টা অবশ্যই সমান থাকে। এভাবে পরপর ৩বার সমপরিমাণ নিঃশ্বাস নিতে এবং ছাড়তে হবে।
দ্বিতীয় ধাপের বেলায় নিঃশ্বাস ছাড়ার সময় নেওয়ার সময়ের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ যদি ৩ সেকেন্ড শ্বাস গ্রহণ করা হয় তবে ৬ সেকেন্ড পর্যন্ত তা ছাড়তে হবে। এই ধাপ ২/৩ বার অনুসরণ করতে হবে।
সমগ্র প্রক্রিয়াটি যতবার খুশি করা যায় যার মাধ্যমে খুব সহজেই মানসিক চাপ কাটিয়ে নিজেকে রিল্যাক্স করা সম্ভব।

সবকিছু আমাদের হাতে থাকে না। কিন্তু নিজের ইচ্ছাশক্তি পারে আমাদেরকে আরেকটু ভালো রাখতে। তাই সবসময় নিজের ভাল থাকার ব্যপারটা নিজের নিশ্চিত করতে হবে।
ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।

লিখেছেন-
অধ্যাপক সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর
ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।