বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নাকের স্প্রে ব্যবহারে আর ভুল নয়

রবিবার, ২৮ মার্চ, ২০২১

নাক দিয়ে “শ্রাবণের ধারা” ঝড়ার মতো বিব্রতকর এবং অস্বস্তিকর সমস্যা আর কিই বা আছে! যাদের এলার্জিক রাইনাইটিস আছে, এই প্যান্ডেমিকে তারা মাস্ক পরে এলার্জেন থেকে নিজেদের কিছুটা সুরক্ষিত করলেও, মাস্ক এর পিছনে টলমল নাক নিয়ে মাস্ক খুলতে না পারার যাতনা তাদের প্রায়শ!

শরীরে “অটোইমিউন” অসুখ গুলো যেমন একে অপরের হাত ধরাধরি করে আসে- ঠিক তেমনি “এলার্জিক” কন্ডিশন গুলোও অনেকটা একই সূত্র মেনে চলে! ত্বক, চোখ, নাক এর যেকোনো এলার্জি কিন্তু তাই কখনো কখনো ব্রঙ্কিয়াল অ্যাজমার আগাম বার্তাবাহক হয়ে আসে! এলার্জিক রাইনাইটিস এ ভোগা কেউ যদি কখনো বুকে চাপ, দমবন্ধ ভাব, লাগাতার শুকনো কাশি তে ভুগেন তাহলে তার অবশ্যই অন্তত একবার পালমোনোলজি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত!

ইনহেলার যেমন সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই, ঠিক তেমনি নাকের স্প্রে ব্যবহারেও যথেষ্ট যত্নশীল হওয়া খুব দরকার! রোগীদের তাই কয়েকটি নির্দিষ্ট নিয়ম মেনে চলার পরামর্শ দিলে ঔষধের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়!

১. নাকে ব্যবহারের আগে বাতাসে একবার স্প্রে করে নেওয়া, একে বলা হয় “প্রাইমিং”! একদম ব্যবহারের শুরুতে অথবা একনাগাড়ে ৭ দিন স্প্রে ব্যবহৃত না হলে প্রাইমিং করে নিতে হবে!

২. স্প্রের বোতল টি ঝাঁকিয়ে নেওয়া; নাকে শ্লেষ্মা জমে থাকলে ঝেরে নেওয়া, নাক বন্ধ থাকলে স্যালাইন ড্রপ বা স্প্রে ব্যবহার করে অন্তত ১০ মিনিট অপেক্ষা করা!

৩. মাথা সামনের দিকে হালকা ঝুঁকবে! বাম হাত দিয়ে ডান নাকে এবং ডান হাত দিয়ে বাম নাকে স্প্রে ব্যবহার করতে হবে! স্প্রের ডিরেকশন থাকবে নাকের বাইরের দেয়ালের দিকে, মাঝখানের সেপ্টামের দিকে নয়! এতে অনেকগুলো সুবিধা আছে- অতিরিক্ত বিস্তৃতি, অধিক প্রদাহের জায়গাগুলোতে ছড়িয়ে পরার সুযোগ এবং সেপ্টামে আঘাতজনিত রক্তপাতের ভয় না থাকা!

৪. ভিতরে হালকা করে শ্বাস টেনে নিতে হবে। একই সাথে স্প্রে তে চাপ দিতে হবে! খুব জোরে শ্বাস নিলে তা গলার পিছনের দিকে বেশি চলে যাবে- ফলে নাক, যেখানে ঔষধ বেশি কাজ করা জরুরি, তা ঔষধ এর সংস্পর্শ এবং পরিমাণ কম পাবে!

৫. স্প্রে ব্যবহারের পর টিশ্যু অথবা শুকনো কাপড় দিয়ে অগ্রভাগ মুছে নিয়ে ক্যাপ লাগিয়ে দিতে হবে!
একাধিক স্প্রে ব্যবহার করলে অন্তত ১০ মিনিট বিরতি দিয়ে ব্যবহার করতে হবে!

ডা. মুশফিক নেওয়াজ আহমেদ
এমডি রেসিডেন্ট (পালমোনোলজি)
জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।