মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

“নাকে গন্ধ না পাওয়া ও জিহবায় স্বাদের অনুপস্থিতি”- থাকলেই প্রয়োজন সেল্ফ আইসোলেশন

Sajib Kumar Ghoshপ্রকাশ: ৭ জুন ২০২০, ২:১৮ · ২ মিনিটে পড়ুন
“নাকে গন্ধ না পাওয়া ও জিহবায় স্বাদের অনুপস্থিতি”- থাকলেই প্রয়োজন সেল্ফ আইসোলেশন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ৭ই জুন, ২০২০ ইং 

কোভিড-১৯ সংক্রমণের নতুন লক্ষণ হিসেবে আবির্ভূত হয়েছে নাকে গন্ধ না পাওয়া এবং খাবারে স্বাদের অনুপস্থিতি। Lancet এ প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্যতা নির্ণয়ে প্রস্তাবিত অন্য লক্ষণগুলোর তুলনায় এ দুইটি লক্ষণ বেশি কার্যকরী। এ দু’টি লক্ষণ থাকলেই রোগীদের সেল্ফ আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

UK এর প্রায় ৩.২ মিলিয়ন লোক COVID Symptom Study App ব্যবহার করে। এ অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে ৭৬,২৬০ জন করোনা সংক্রমণের পরীক্ষা করেন, যার মধ্যে ১৩,৮৬৩ জন কোভিড পজিটিভ আসে। গবেষণায় দেখা গিয়েছে, যদি শুধু জ্বর অথবা কাশির লক্ষণ বিবেচনা করে টেস্ট পজিটিভ রোগীদের আইসোলেশন কিংবা পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হত, তবে প্রায় ৩০ শতাংশ রোগী বাদ থেকে যেত। অন্যদিকে, নাকে গন্ধ না পাওয়া এবং জিহবায় স্বাদের অনুপস্থিতি- এ দু’টিকে যদি নির্ধারক ধরা হয়, তবে জ্বর কিংবা কাশি নেই কিন্তু কোভিড পজিটিভ এধরনের রোগীদের প্রায় ১৫.৯ শতাংশের মধ্যে এবং সর্বমোট পজিটিভ রোগীদের প্রায় ৬৪.৫ শতাংশের মধ্যে এ লক্ষণের উপস্থিতির সত্যতা প্রমাণিত হয়।

 

গবেষণায় লব্ধ ফলাফল এটাই প্রমাণ করে যে, জ্বর কিংবা কাশির তুলনায় নতুন এ দুইটি লক্ষণ করোনা রোগী সনাক্তকরণে বেশি কার্যকরী। শুধু তাই নয়, কোভিড পজিটিভ রোগীদের জ্বর থাকার গড় সময়কাল যেখানে ২ দিন, নাকে গন্ধ না পাওয়া লক্ষণটি সেখানে স্থায়ী হয় গড়ে প্রায় ৫ দিন পর্যন্ত।

করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এ নতুন দুইটি লক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে গবেষকগণ মনে করেন। তারা বলেন, এ দুইটি লক্ষণকে নতুন নির্ধারক হিসেবে ধরা হলে অন্য নির্ধারকের (যেমন : তাপমাত্রা) তুলনায় অনেক বেশি পরিমাণে রোগী সনাক্ত করা সম্ভব হবে।

সূত্র: Lancet

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।