মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

নরম্যান ক্যাম্পবেল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ডা. সোহেল রেজা চৌধুরী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ মে ২০২২, ১০:৪৭ · ২ মিনিটে পড়ুন
নরম্যান ক্যাম্পবেল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ডা. সোহেল রেজা চৌধুরী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার,  ১৬ মে, ২০২২ইং

প্রতিবছর বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করা সংস্থা ও ব্যক্তিদের সম্মাননা জানায় ‘ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ’ (ডাব্লিউএইচএল)। এবার সংস্থাটি থেকে ‘নরম্যান ক্যাম্পবেল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অবদান রাখায় তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। তিনি তামাক নিয়ন্ত্রণে অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর’স স্পেশাল রিকগনিশন লাভ করেছিলেন।

ডা. সোহেল রেজা চৌধুরী বাংলাদেশের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান। ডা. সোহেল রেজা চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে তামাক নিবারণ কেন্দ্র স্থাপন করা হয়। রোগীদের তামাক ছাড়তে আগ্রহী করে তুলতে চিকিৎসক ও নার্সদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছেন তিনি। এছাড়া বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ে পরিচালিত তামাক নিয়ন্ত্রণবিষয়ক নানা গবেষণা ও সমীক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

‘নরম্যান ক্যাম্পবেল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ সম্মাননা পদকের নাম ঘোষণার পর প্রতিক্রিয়ায় ডা. সোহেল রেজা বলেন, যে কোনো প্রাপ্তি মানুষকে অনুপ্রেরণা যোগায়। আমি মনে করি আমার এখনও অনেক কাজ বাকি। ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ আমাকে সম্মানিত করেছে। আশা করি আগামীতে এই অর্জন কাজে প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমাদের কাজ করতে হবে। শুধু ওষুধ সেবন সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয়। সচেতনতা গড়ে তুলতে হবে মানুষ যাতে লাইফ স্টাইলে পরিবর্তন নিয়ে আসে।পরিমিত খাবার গ্রহণ, শারীরিক ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান এই চিকিৎসক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।