মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

নব্য নিযুক্ত এনাটমির অধ্যাপককে অপসারণের দাবিতে নওগাঁ মেডিকেলে বিক্ষোভ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:১৫ · ২ মিনিটে পড়ুন
নব্য নিযুক্ত এনাটমির অধ্যাপককে অপসারণের দাবিতে নওগাঁ মেডিকেলে বিক্ষোভ
লেখার আকার

বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নতুন নিয়োগ পাওয়া এনাটমি বিভাগের অধ্যাপক ডা. কান্তা রায় রিমিকে অপসারণের দাবিতে ক্লাস এবং পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অধ্যাপকের অপসারণ না হলে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

আজ (১৩ নভেম্বর) বেলা ১১টায় নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রায় ২ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন নিয়োগ পাওয়া এনাটমি বিভাগের অধ্যাপক ডা. কান্তা রায় রিমি ফ্যাসিস্টের দোসর এবং পূর্বের প্রতিষ্ঠানে বিভিন্ন সময়েই শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তার বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতিরও অভিযোগ রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের গত ১১ নভেম্বর জারিকৃত এক প্রজ্ঞাপনে ডা. কান্তা রায় রিমিকে নওগাঁ মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে পদায়ন করা হয়। এর আগে ডা. কান্তা রায় রিমি রংপুর এবং দিনাজপুর মেডিকেল কলেজে এনাটমি বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবির পরিপ্রেক্ষিতে তাকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে রংপুর মেডিকেল কলেজে পদায়ন করা হয়। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবির মুখে তাকে নওগাঁয় বদলি করা হয়।

নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. পিযুষ কুমার কুন্ড গণমাধ্যমকে জানান, ডা. কান্তা রায় রিমি এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করার জন্য আসেন। শিক্ষার্থীরা তার যোগদানের ব্যপারে আপত্তি জানিয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তার যোগদান আমরা এখানে আর নিচ্ছি না। অধ্যক্ষের কথায় আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বলেও জানান তিনি।

প্ল্যাটফর্ম প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।