বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“নতুন জীবন পাওয়ায় আমি চিকিৎসকদের কাছে ঋণী”- করোনা থেকে সুস্থ হয়ে জানালেন এক বৃদ্ধ

প্ল্যাটফর্ম নিউজ,
রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

এবার বরগুনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ৬২ বছর বয়সী এক বৃদ্ধ। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনি। ৩৫ বছর বয়সী এক যুবকও একইসাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উভয়ের বাড়ি বরগুনা সদর উপজেলায়।

করোনা থেকে সুস্থ হওয়ায় ওই ২ জন ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছা জানান বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক-নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীরা। গত শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে হাসপাতালের নিজস্ব গাড়িতে করে ঐ দুই ব্যক্তিকে বাড়িতে পৌঁছে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়,

“৬২ বছরের ওই বৃদ্ধ তাবলিগ জামাতে ঢাকায় অবস্থানকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরগুনায় আসেন। ৩৫ বছরের ওই যুবক নারায়ণগঞ্জের কাঁচপুরে কর্মরত থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি বরগুনায় আসেন।”

গত ১১ এপ্রিল সন্ধ্যায় তাঁদের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। পরে তাঁদের বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের প্রধান জুনিয়র কনসালট্যান্ট চিকিৎসক কামরুল আজাদ বলেন,

“যথাসময়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা পাওয়ায় তারা দুজন দ্রুত সুস্থ হয়েছেন। তারা আরও আগেই সুস্থ হয়েছেন। তাদের সবশেষ রিপোর্ট আসতে দেরি হওয়ায় দেরিতে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়। রিপোর্ট এলে আরও কয়েকদিন আগে তাদের বাড়িতে পাঠাতে পারতাম।”

ডা. কামরুল আজাদ আরো বলেন,

“উপসর্গ অনুযায়ী আমরা তাদের চিকিৎসা দিয়েছি। আমাদের সাধ্য অনুযায়ী তাদের সংস্পর্শে থেকে চিকিৎসা দিয়েছি। তবে আমরা সব থেকে বেশি যা করেছি, তা হলো তাদের মানসিকভাবে সাহস জুগিয়েছি। তাদের ভেঙে পড়তে দেইনি। সবসময় উৎসাহ দিয়েছি।”

করোনা থেকে সুস্থ হয়ে ফিরে আসা ৬২ বছর বয়সী বৃদ্ধ ব্যক্তিটি বলেন,

“আক্রান্ত হওয়ার খবর পেয়ে আমি খুব ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আর বাঁচব না। কিন্তু চিকিৎসকদের সেবায় বেঁচে গেছি।”

ঐ বৃদ্ধ আরো বলেন,

“আমি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্বজনেরা দূরে সরে যায়। যেসব স্বাস্থ্যকর্মী জীবনের ঝুঁকি নিয়ে আমার সংস্পর্শে এসেছেন, আমাকে চিকিৎসা দেয়ার পাশাপাশি সাহস জুগিয়েছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। নতুন জীবন পাওয়ায় আমি চিকিৎসকদের কাছে ঋণী।”

 

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সোহরাব উদ্দিন বলেন,

“আমরা চেষ্টা করেছি রোগীদের সাধ্যমতো সেবা দেয়ার। করোনাভাইরাসের নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও লক্ষণ দেখে আমরা চিকিৎসা দিয়েছি। সার্বক্ষণিক তাদের নজরদারিতে রেখেছি। এসব কারণে আমরা দুজনকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি। এই কৃতিত্ব বরগুনা জেনারেল হাসপাতালের সব চিকিৎসক, টেকনোলজিস্ট, ওয়ার্ড ইনচার্জ এবং নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর।”

প্রসঙ্গত, বরগুনা জেলায় এখন পর্যন্ত ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন মারা গেছেন।

করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।