মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

দেশে বাড়ছে করোনার ভারতীয় ‘ডেল্টা’ ভ্যারিয়েন্ট

অংকন বনিকপ্রকাশ: ৬ জুন ২০২১, ৪:৩২ · ২ মিনিটে পড়ুন
দেশে বাড়ছে করোনার ভারতীয় ‘ডেল্টা’ ভ্যারিয়েন্ট
লেখার আকার

রবিবার, ৬ জুন, ২০২১

ডা. মারুফুর রহমান অপু
ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মেডিকেল বায়োটেকনোলজি), স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট (ইন্ডিয়া ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত) প্রথম নিশ্চিতকরণ করা হয় ২৮ এপ্রিল। এ পর্যন্ত আন্তর্জাতিক ডাটাবেইজে বাংলাদেশ থেকে ৩৭টি ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্তের তথ্য জমা হয়েছে। ৩৭ জনের মাঝে ১২ জনই ভারতই ভ্রমণকালীন আক্রান্ত হয়েছেন। এই ৩৭টি স্যাম্পলের মাঝে ১৪টি এসেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে এবং মোট ১৯টি স্যাম্পল এসেছে সীমান্তবর্তী জেলা সমূহ থেকে। বাকি নমুনাগুলোও সীমান্তবর্তী জেলার নিকটবর্তী জেলা সমূহ থেকে প্রাপ্ত। ঢাকা থেকে সংগৃহীত নমুনা ৭টি। সীমান্তবর্তী জেলাসমূহ থেকে এভাবে সিলেক্টিভ স্যাম্পল কালেকশন ও সিকোয়েন্সিং এর কারণে ভারতীয় ভ্যারিয়েন্ট এর প্রাধান্য পাওয়া যাচ্ছে।

তবে এটি এখনি সারা দেশের জন্য প্রযোজ্য বলাটি ঠিক হবেনা। সারাদেশের অবস্থা জানতে আরও অনেক বেশি সিকোয়েন্সিং দরকার সব জেলা থেকেই। গত ২৮ এপ্রিল থেকে আজ পর্যন্ত দেড় মাসের বেশি সময়ে মাত্র ৬১টি নমুনার সিকোয়েন্স GISAID তে জমা হয়েছে। অথচ মার্চ এপ্রিলে আমরা এক মাসেই দেড়শ এর বেশি সিকোয়েন্স দেখতে পেয়েছি।

ডেল্টা ভ্যারিয়েন্ট এদেশে বাড়ছে এতে কোন সন্দেহ নেই তবে ভ্যারিয়েন্ট এর সাথে স্বাস্থ্য বিধির কোন বিরোধ নেই। ভ্যারিয়েন্ট যাই হোক, আমাদের সবারই মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, জনসমাগম এড়াতে হবে। নিত্য নতুন ভ্যারিয়েন্ট আসতেই থাকবে তাতে স্বাস্থ্যবিধির কোন পরিবর্তন হবেনা। ভ্যারিয়েন্ট সম্পর্কে জানতে হবে গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের যেন সেবাদান কেন্দ্রগুলোকে প্রয়োজন অনুসারে প্রস্তুত করা যায় এবং ভবিষ্যত সংক্রমণের গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

চিত্রে সবুজ অংশটি ডেল্টা ভ্যারিয়েন্ট, হালকা লাল অংশটি বেটা (পূর্বে সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট বলে পরিচিত) এবং গাঢ় লাল অংশটি আলফা (পূর্বে ইউকে ভ্যারিয়েন্ট বলে পরিচিত) ভ্যারিয়েন্ট।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।