মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

দেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছাড়ালো এক লাখ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ জুন ২০২০, ১০:২০ · ২ মিনিটে পড়ুন
দেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছাড়ালো এক লাখ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮জুন, ২০২০, বৃহস্পতিবার

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর ১০৩ তম দিনে শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৮০৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৩৪৩ জনের।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৫৯টি ল্যাবে ১৬ হাজার ২৫৯টি পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫০৩টি নমুনা।

আইডিসিআরের ‘অনুমিত’ হিসাব অনুযায়ী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪০ হাজার ১৬৪ জনে।

নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ২৯ শতাংশ। সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

আর এর মধ্য দিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে ১৭ নম্বরে থাকা কানাডাকেও ছাড়িয়ে গেল বাংলাদেশ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, সারা বিশ্বে এ পর্যন্ত ৮৪ লাখ ৭৩ হাজার ৭৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৩২ জন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় মৃত্যু এবং আক্রান্তের বিশ্ব -তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে ১৭ তম স্থানে এবং এশিয়ার মধ্যে ষষ্ঠ স্থানে।

বাংলাদেশের এই করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র উদ্বেগজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। উদ্বেগজনক পরিস্থিতি বিবেচনায় সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে ঢাকাসহ গোটা দেশে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। এ ব্যবস্থা সঠিকভাবে কার্যকর হলে অবস্থার উন্নতি হবে বলে আশা করা যায়। তবে কতটা নিবিড়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার ওপর সংক্রমণ কমা বা বাড়া নির্ভর করবে।

ট্যাগ:কোভিড-১৯
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।