মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

দুর্বৃত্তদের থামাতে হবে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২০, ৩:০৫ · ২ মিনিটে পড়ুন
দুর্বৃত্তদের থামাতে হবে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৪ সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার

ডা. মারুফুর রহমান অপু

আমি অত্যন্ত ক্ষোভের সাথে মাঠ পর্যায়ের প্রশাসন কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ম্যাডামের বাসায় ঢুকে তার উপর হামলা করার প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুততম সময়ে শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিতকরণের দাবী জানাচ্ছি। দোয়া করি তিনি যেন দ্রুতই ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এর চৌকশ চিকিৎসকদের দক্ষতায় সুস্থ হয়ে ওঠেন।

এ হামলার ঘটনার ২৪ ঘন্টার মাঝেই প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় ও পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আগামী সপ্তাহের মাঝে মাঠ পর্যায়ে কর্মরত ইউএনওদের নিরপত্তায় আনসার নিয়োগ দেবার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। সরকারি কর্মকর্তাদের কর্মস্থল ও আবাসস্থলের নিরাপত্তার স্বার্থে এই চমৎকার সিদ্ধান্তের প্রতি সাধুবাদ জানাই।

এই সিদ্ধান্তের সাথে অল্প একটু সংযোজন করে বলতে চাই মাঠ পর্যায়ে সবচেয়ে প্রান্তিক ধাপে (ইউনিয়ন) সবচেয়ে বেশি সংখ্যক যে সরকারি কর্মকর্তারা কাজ করেন তারা হলেন চিকিৎসক এবং দেশের বিভিন্ন পরিসংখ্যান ও মিডিয়া রিপোর্ট বলে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাঝে সবচেয়ে বেশি হামলার শিকার হন চিকিৎসকেরাই। এটি শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশের জন্যেও সত্য। অন্যান্য দেশে বহু আগেই এ ধরনের অপরাধীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা আছে যেখানে রাষ্ট্র নিজেই মামলা পরিচালনার ব্যবস্থা করে আসামীদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করে। তাই সকল ধরনের পরিসংখ্যানের বরাত দিয়েই দাবি করছি মাঠ পর্যায়ের প্রশাসন কর্মকর্তাদের নিরপাত্তা দেওয়ার পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ সরকারি কর্মকর্তাদের কর্মস্থল ও আবাসস্থল (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) এ আনসার/পুলিশ বা এ ধরনের সশস্ত্র আইন শৃংখলা বাহিনী সার্বক্ষনিক নিযুক্ত করা হোক। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী সকলেই আশা করি চিকিৎসক সরকারি কর্মকর্তাদের নিরপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হবেন, কোন ধরনের বৈষম্য করবেন না।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।