মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

দুই মাস ধরে বেতন বন্ধ ২৬০ জন চিকিৎসক ও কর্মচারীর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ জুন ২০২০, ১০:২৩ · ২ মিনিটে পড়ুন
দুই মাস ধরে বেতন বন্ধ ২৬০ জন চিকিৎসক ও কর্মচারীর
লেখার আকার

নিউজ ডেস্ক, ১১ জুন, ২০২০, বৃহস্পতিবার

করোনা মহামারীতে দেশের সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে এ কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন অসংখ্য স্বাস্থ্যকর্মী, সুস্থ হয়ে ফিরে এসে আবারও কাজে যোগ দিয়েছেন অনেকেই। তবে বেতন না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা। তাদের মধ্যে রয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালের ২৬০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। যারা কমপক্ষে দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। এমনকি ঈদের বোনাসও পান নি তারা।

নতুন চিকিৎসকদের অনেকেই বেতন না পেয়ে পড়েছেন বিপাকে। অনেকে বাসা ভাড়াও দিতে পারেন নি। চিকিৎসকেরা বলছেন যেখানে আর্থিক প্রণোদনা পাওয়ার কথা, সেখানে নিয়মিত বেতন না পাওয়াটা তাদের জন্য দুঃখজনক।

“প্রতি মাসের শুরুতে কিছু ফিক্সড খরচ থাকে যেটা করতে হয়, সময় মত বেতন না পেলে বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক খরচপাতি গুলো করতে সমস্যা হয়,” জানালেন হাসপাতালের একজন কর্মরত চিকিৎসক।

ঐ হাসপাতালেরই একজন নারী চিকিৎসক বলেন, “আমরা যেহেতু এ প্রফেশনে এসেছি আমরা তো কাজ করেই যাবো, রোগীদের সেবা দিবোই, তারপরও আমরা তো একদম রোবট না, আমরা মানুষ ,আমাদের আসলে টাকা পয়সা লাগে। টাকা পয়সা ছাড়া আসলে কারোর জীবনই চলে না।”

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক ও ফ্লু কর্নার ইনচার্জ,ডা. মুহাম্মদ আল আমিন সেতু বলেন,

“প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী সহ প্রায় আড়াইশোর মতো ডাক্তার, নার্স, কর্মচারীরা কেউ কেউ এক মাস, কেউ দুই মাস, এমনকি ঈদের বোনাস ও উৎসব ভাতাটাও পায়নি। যেখানে আর্থিক প্রণোদনা পাওয়ার কথা, সেখানে নিয়মিত বেসিক বেতন না পাওয়াটা তাদের জন্য হতাশাজনক। কোন উৎসাহে তাহলে তারা বৈশ্বিক একটা মহামারীর বিরুদ্ধে লড়বে।”

বাজেট স্বল্পতার কারণে এ সমস্যার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। তিনি বলেন, “আমাদের এখান থেকে অনেকজন ওএসডি ডাক্তার ট্রান্সফার হয়ে চলে গেছে।তারা চলে গেলেও তারা আমাদের কোডের টাকা গুলো তুলে ফেলেছে। যার কারণে একটু সংকট হয়েছে। আমরা মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে জানিয়েছি এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিব কেও বিষয়টি অবহিত করেছি এবং আমরা আশা করি আগামী মাস থেকে আমাদের এই বেতনের সংকটটি কেটে যাবে।”

স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি বিবেচনায় দ্রুত এ সমস্যার সমাধান চাইছেন চিকিৎসকেরা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শহীদদের স্মরণে আয়োজনে বাধা, অধ্যক্ষের কার্যালয় অবরোধ সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থীদের

সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে 'গ্র‍্যান্ড ফিস্ট ও জুলাই উত্তর দ্রোহের সন্ধ্যা' আয়োজনে অসম্মতি প্রকাশ করায় গত রবিবার (০৬ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলামের কার্যালয় অবরোধ করেছিল শিক্ষার্থীরা।…

৭ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার আগামী ৩০ নভেম্বর ২০২০ "চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস"। ২০১৯ সাল থেকে এই দিনটিকে "নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস" হিসেবে পালন করা হয়। এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ…

২৭ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

গর্ভবতী মায়েদের করোনাকালীন দূর্যোগে টেলিমেডিসিন পরিসেবা প্রদানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার অধ্যাপক ডা. ফাতেমা আশরাফ বিভাগীয় প্রধান (অবস্ ও গাইনী) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। যে পটভূমিতে শুরু হয়েছিল এই ফেসবুক লাইভ সেবাঃ যেন হঠাৎ একটি পরিবর্তন। যেন হঠাৎ আতঙ্ক। পরিবেশের সাথে খাপ খাইয়ে…

২৪ সেপ্টেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।