মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

থেমে নেই চাঁদপুরের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের কার্যক্রম

অংকন বনিকপ্রকাশ: ২৪ মে ২০২০, ১১:৩৬ · ২ মিনিটে পড়ুন
থেমে নেই চাঁদপুরের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের কার্যক্রম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২৪ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

করোনা মহামারীর এই সংকটময় পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে সারাদেশের খেটে খাওয়া অসহায় মানুষেরা। তাই এমন দুর্যোগপূর্ণ সময়ে চাঁদপুরের অসহায় ও দু:স্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন “মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন, চাঁদপুর”।

করোনা নিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করার পাশাপাশি সংগঠনটি গত এপ্রিল মাস থেকে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আজ সংগঠনটির উদ্যোগে চতুর্থ ধাপে ১৫টি পরিবারের মাঝে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে “ইদ উপহার ” বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিলো ১ কেজি চিনি, ১ কেজি পোলাও এর চাল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, একটি ডানো গুড়া দুধ ২৫০ গ্রাম, ১০০ গ্রাম করে বাদাম আর কিসমিস।

এ প্রসঙ্গে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন, চাঁদপুর এর একজন সদস্য সাজ্জাদ হোসেন লিখন বলেন,

“দেশের সচেতন নাগরিক এবং মেডিকেল শিক্ষার্থী হিসেবে সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধের জায়গা থেকে ডা. কবীর হোসেন স্যার ও ডা. নাজমুল হাসান স্যারের পরামর্শক্রমে এবং ডা. তানভীর ভাই ও ডা. মেহেরাজ ভাইয়ের তত্ত্বাবধানে আমরা কার্যক্রমটি হাতে নিয়েছি, এই পর্যন্ত মোট ৮৫ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিশেষ করে যারা একেবারেই হতদরিদ্র, দিন এনে দিনে খেতে হয়, এই অঘোষিত লকডাউনের মধ্যে যাদের কারো কাছে হাত পাতার মতো উপায়ও নেই, সেইসকল খেটে খাওয়া মানুষদের মাঝে এই নিত্যপণ্য সামগ্রীগুলো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। এছাড়াও চাঁদপুরবাসীকে করোনা মোকাবেলায় ভীত না হয়ে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ, হ্যান্ড সেনিটাইজার, জীবাণুনাশক স্প্রে ছিটানো সহ কয়েকটি কার্যক্রম চলমান রয়েছে।”

সেইসঙ্গে এই মানবিক পরিস্থিতি মোকাবেলায় যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে পাশে ছিলেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানান তিনি। এছাড়াও তিনি চাঁদপুরের দু:স্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চাঁদপুর জেলার বিত্তবানদের আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।