মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

তাৎক্ষণিক যক্ষ্মা পরীক্ষার জন্য বাংলাদেশী বিজ্ঞানীর মোবাইল অ্যাপ উদ্ভাবন!

আজকের বিশ্বে হাতের মুঠায় স্থান পাওয়া মুঠোফোন মানুষের সবচেয়ে বড় শক্তি।এই শক্তি ব্যবহার করেই যক্ষা রোগের পরীক্ষা করা সম্ভব।যে রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর বিশ্বে আনুমানিক ১০লাখ মানুষ মারা যাচ্ছে।

হ্যাঁ! এই অবিশ্বাস্য বিষয়কেই বাস্তবে রূপ দিয়েছেন ইংল্যান্ডের আঞ্জেলিয়া রাস্কিন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী। তারা আবিষ্কার করেছেন এমন এক মোবাইল অ্যাপ যা দিয়ে পরীক্ষা করা যাবে যক্ষা রোগ।

কফ একটা বায়ো সেন্সর এর উপর ফেলে সেইটার কালার কোড চেঞ্জ মোবাইল ক্যামেরা দিয়ে ডিটেক্ট করে এপস এর মাধ্যমে দেখা হবে। ম্যানুয়াল কালার চেঞ্জ এর জায়গায় এপস ইউজ করে মোবাইল ক্যামেরার মাধ্যমে কালার ডিটেকশন করাই এপসটির কাজ।

ছবি তোলার পর এই এপ কয়েক সেকেন্ডের মধ্যে সেই ছবি এনালাইসিস করে বলে দিবে এতে যক্ষার এন্টিবডি আছে কিনা,অর্থাৎ ওই ব্যক্তির যক্ষা হয়েছে কিনা।
বিজ্ঞানীরা বলছেন ৯৮.৪% নির্ভুল ফলাফল দিবে এই এপ।

প্রত্যন্ত অঞ্চলে যেখানে সুযোগ সুবিধা নেই যক্ষার পরীক্ষা- নিরিক্ষা করার, সেখানে এই এপ ব্যবহার করা যাবে।কারণ এটা ব্যবহার করতে প্রয়োজন হবে না কোন ইন্টারনেট কানেকশনের, প্রয়োজন হবে না কোন বার্তি হার্ডওয়ারের।

আঞ্জেলিয়া রাস্কিন ইউনিভার্সিটির প্রফেসর আলমগীর হোসেন (ছবি) ‘এক্সপার্ট সিস্টেম উইথ এপ্লিকেশন ‘ নামক জার্নালে বলেনঃ দক্ষিণ পূর্ব এশিয়াতে যক্ষা রোগীর সংখ্যা অনেক বেশি,এখানের প্রত্যন্ত অঞ্চলে পরীক্ষা করার জন্য,মালয়েশিয়ার সাথে যৌথভাবে এই এপ বানানো হয়।
ডাক্তারের পরিবর্তে এটা ব্যবহার করা যাবে না।বরং অ্যাপ থেকে যক্ষা হয়েছে জানার পর দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

উল্লেখ্য, প্রফেসর আলমগীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেক বছর। বর্তমানে, আঞ্জেলিয়া রাস্কিন ইউনিভার্সিটির ইনফরমেশন টেকনোলজি ইন্সটিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভবিষ্যতে অ্যাপটি অন্যান্য সম্ভাব্য ব্যবহারে আসতে পারে।এটি বানাতে বাংলাদেশী টাকায় প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে।নিউটন ফান্ড এবং নিউটন-আংকু ওমার ফান্ড আর্থিক ভাবে সহায়তা করেছে।

অ্যাপটি আগামী ২ বছরের মধ্যে বাজারে চলে আসবে বলে আশা করা হচ্ছে।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার: উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

One thought on “তাৎক্ষণিক যক্ষ্মা পরীক্ষার জন্য বাংলাদেশী বিজ্ঞানীর মোবাইল অ্যাপ উদ্ভাবন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।