মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ঢাবির অধিভুক্ত হলো গণস্বাস্থ্য মেডিকেল কলেজ, ভর্তি শুরু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ১০:১২ · ২ মিনিটে পড়ুন
ঢাবির অধিভুক্ত হলো গণস্বাস্থ্য মেডিকেল কলেজ, ভর্তি শুরু
লেখার আকার

সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত হয়েছে। মেডিকেল কলেজ সূত্র জানায়, গত ১৩ জানুয়ারী, ২০২০ ইং তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডীন’স কমিটির সভায় এই অধিভুক্তির অনুমোদন দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ৫০ সিটের জন্যে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যায়।

১৯৯৮ সালে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত দেশের প্রথম সারির এই মেডিকেল কলেজ দীর্ঘদিন ট্রাস্টের আরেক প্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছিলো। পরবর্তীতে সরকার নতুন আইন পাশ করলেও মেডিকেল কলেজকে কোনো সরকারী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়নি।

এমতাবস্থায় গতবছরের ২০ জুলাই, ২০১৯ ইং তারিখ থেকে লাগাতার ক্লাস, পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন সকল ব্যাচের শিক্ষার্থীরা। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতিতে যান মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টার্ণ চিকিৎসক ও জুনিয়র মেডিকেল অফিসারগণ। পরবর্তীতে ৩ আগস্ট কর্তৃপক্ষের লিখিত আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করে ক্লাস, পরীক্ষা ও হাসপাতালে ফিরে যান শিক্ষার্থী ও ডাক্তাররা।

এদিকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত হওয়ার নিশ্চয়তা পাওয়ার পরপরই আজ (১৫ জানুয়ারি, ২০২০) বিভিন্ন পত্রিকায় ২৫তম ব্যাচে এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি ইচ্ছুক অধূমপায়ী শিক্ষার্থীদের সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ অফিস থেকে দ্রুত সময়ের মধ্যে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করুন। এছাড়া ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালেও ভর্তি ফরম পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক
রাফায়েত হোসেন সৌরভ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।