মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঢাকার কেরানীগঞ্জে চিকিৎসক, পুলিশসহ নতুন করে চারজন করোনায় আক্রান্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ৭:৫১ · ১ মিনিটে পড়ুন
ঢাকার কেরানীগঞ্জে চিকিৎসক, পুলিশসহ নতুন করে চারজন করোনায় আক্রান্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,২১ এপ্রিল, ২০২০, মঙ্গলবার:

করোনা বিপর্যয়ে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন রোগী। ঢাকার কেরানীগঞ্জে চিকিৎসক, পুলিশ সদস্যসহ নতুন করে চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার (২০ এপ্রিল) কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলায় এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী, কেরানীগঞ্জ মডেল থানার এক পুলিশ সদস্য (এএসআই) এবং মালঞ্চ এলাকার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ।

নমুনা পরীক্ষার পর সোমবার আইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে এদের করোনা পজিটিভ আসে। এবং তাদের নির্দেশনা অনুযায়ী আক্রান্ত চারজনের মধ্যে পুলিশ সদস্য রাজারবাগ পুলিশলাইন হাসপাতাল ও স্বাস্থ্যকর্মী জিনজিরা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। অপর দুইজনের ভিতর মালঞ্চ এলাকার বৃদ্ধকে ঢাকায় পাঠানো হয়েছে এবং আক্রান্ত চিকিৎসক নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

এর পূর্বে গত রোববার উপজেলার জিনজিরা ও আঁগানগর দুই ইউনিয়নে পাঁচজন আক্রান্ত হন। এদেরমধ্যে গত রোববার পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।