বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকা মেডিকেলের ডাক্তারদের একমাসের থাকা-খাওয়ার বিল বিশ কোটি টাকা? কীভাবে?

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ জুন ২০২০, সোমবার
প্রফেসর এম আবুল হাসনাত মিল্টন
পাবলিক হেলথ, নর্দার্ন ইউনিভার্সিটি

সম্প্রতি সবখানেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ডাক্তারদের ২০ কোটি টাকা এক মাসের থাকা-খাওয়ার বিল নিয়ে তুমুল আলোচনা চলছে। চারিদিকে নিন্দার ঝড়। বিশ কোটি টাকায় কী খায় ডাক্তাররা? কিসে ঘুমায়? সাধারণ মানুষের পাশাপাশি ডাক্তাররাও তুলোধোনা করছে ঢাকা মেডিক্যালের খাদক ডাক্তারদের। প্রচারিত খবরে ঢাকা মেডিক্যাল কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমিও যুগপৎ অবাক ও ব্যথিত হয়েছি।

আসলে ঘটনা কী? আসুন একটু জানবার চেষ্টা করি।

ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে কর্মরত এবং এর সাথে সম্পৃক্ত দুই হাজার জন ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, আয়া, কর্মচারী, এবং নিরাপত্তা কর্মীদের থাকার জন্য ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মোট ত্রিশটি হোটেল ভাড়া নেওয়া হয়েছে। প্রতিজনের প্রতিদিনের খাবারের খরচ বাবদ বরাদ্দ ৫০০ টাকা। তাহলে ২০০০ জনের দুমাসের খাবার খরচের বিল হয় ছয় কোটি টাকা। এবার ২০০০ জনের দুই মাসের মোট থাকা ও যাতায়াতের জন্য ১৪ কোটি হিসেবে গড়ে মাথা প্রতি দৈনিক ১১৬৭ টাকা খরচ হয়েছে। থাকার হোটেলের মধ্যে গুলশানের লেক শোর, রিজেন্সি, লা ভিঞ্চির মত তিন/চার তারকা হোটেলও আছে। ঢাকা মেডিক্যালে প্রতি সাতদিনের এক রাউন্ডে ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, আয়া, কর্মচারী, এবং নিরাপত্তা কর্মীদের মিলিয়ে ৬৫০ ডিউটিরত থাকেন।

এবার বলেন তো, এই খরচটা কি খুব অযৌক্তিক? অনেক আগে থেকেই আমরা বলেছি, ডাক্তারসহ করোনা চিকিৎসা সেবায় নিয়োজিত সকল স্বাস্থ্যকর্মীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করবার জন্য ঢাকা শহরের বিভিন্ন রেস্ট হাউজ ও ডর্মেটরিতে ব্যবস্থা করুন। সেটি হলে সরকারের ব্যয়ও সাশ্রয় হতো। সেটি না করে নীতি নির্ধারকরা ঢাকা শহরের হোটেলগুলোতে ব্যবস্থা করেছেন। তা নিয়ে তো কারো আপত্তি ছিল না। এখন যখন বিল প্রদানের সময় হয়েছে, তখন অপপ্রচার করা হচ্ছে। আরো অবাক করা তথ্য হলো, এটা মে এবং জুন এই দুই মাসের ২০০০ জনের থাকা-খাওয়া-যাতায়াতের বিল, শুধু ডাক্তারদের একমাসের খাবার বিল নয়। সর্বোপরি, অর্থ মন্ত্রণালয়ে থেকে ২০ কোটি টাকা গ্রহণ করা হয়েছে। সেখান থেকে এক্সাক্ট বিল প্রদান করা হবে। আশা করি, দরাদরি করে সেখান থেকেও কিছু অর্থ সাশ্রয় করা যাবে।

আমি জানি, বিশ কোটি টাকা আমাদের কাছে অনেক টাকা। এত টাকার বিল শুনলেই চোখ দুটো ছানাবড়া হয়ে ওঠে। একই কাহিনী ঘটেছিল ফেব্রুয়ারি আর মার্চ মাসে। যখন অনেকেই বলেছিলেন, বিদেশ থেকে আসা প্রবাসীদের হোটেলে বা উন্নতমানের জায়গায় কোয়ারেন্টাইনে রাখা হোক, তখন প্রভাবশালীদের অনেকেই কপাল কুচকে বলেছিলেন, ‘এত টাকা’! আমরা হিসেব করে দেখেছিলাম, সর্বোচ্চ বিলাসী আয়োজনে এক হাজার কোটি থেকে সর্বোচ্চ পাঁচ হাজার কোটি পর্যন্ত খরচ করলেই আমরা গোড়াতেই করোনা ভাইরাসের আমদানী নিয়ন্ত্রণ করতে পারতাম। সেদিন হাজার কোটি টাকা খরচ করতে পারি নি, আর আজ লক্ষ কোটি টাকা খরচ করেও কূল পাচ্ছি না।

সারা পৃথিবী চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের স্যালুট জানাচ্ছে। আমরা সে টুকু যদি নাও পারি, অন্তত মিথ্যে অপবাদটুকু না দেই। মানুষ যেখানে করোনাক্রান্ত বাবা-মাকে পর্যন্ত দূরে ঠেলে দিচ্ছে, সেখানে এইসব স্বাস্থ্য কর্মীরা নিজের জীবন বাজি রেখে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।

পৃথিবীর বুকে প্যানডেমিক কখনো একা আসে না, এর সাথে ইনফোডেমিকও আসে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। অনলাইনে চোখ পড়লেই দেখি অসত্য তথ্য আর অপপ্রচারের বন্যা।

এর মধ্য দিয়েই একদিন পৃথিবী করোনা মুক্ত হবে। আমরা কেউ থাকব, কেউ হয়তো থাকব না।

ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।

পুনশ্চ: আপনাদের জ্ঞাতার্থে ডাক্তারদের সকাল বেলার দামী নাস্তার একটা ছবিও দিলাম।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।