শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে চালু হল Therapeutic Plasma Exchange এবং Stem Cell Collection(Non hematological use) সেন্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে চালু হল Therapeutic Plasma Exchange এবং Stem Cell Collection(Non hematological use) সেন্টার।মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জনাব নাসিম এমপি আজ আনুষ্ঠানিকভাবে এটি উদ্ভোদন করেন।সরকারী পর্যায়ে এটিই প্রথম।NINS এ Therapeutic Plasma Exchange চালু থাকলেও সেটি নিউরোলজিকেল কেস সংশ্লিষ্ট রোগগুলোর চিকিৎসায় ব্যবহৃত হওয়ায় সবার জন্য উন্মুক্ত ছিলনা।এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে চালুকৃত সেন্টার টি সকল রোগের চিকিৎসায়(যেসব ক্ষেত্রে প্রয়োজন) ব্যবহার সম্ভব হবে বলে আশা করা যায়।আধুনিক সব সুবিধা থাকায় এটি ঢাকা মেডিকেলের ভর্তি রুগীর বাইরেও অন্যান্য হাসপাতাল/ ক্লিনিকের সেবাও নিশ্চিত করা যাবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ Mazharul Hoque Tapan স্যার জানান Therapeutic Plasma Exchange এর মাধ্যমে GBS,CIDP,Myathenia Crisis,TTP,Lupus Nephritis,aHUS,ANCA associated kidney diseases,Acute liver failure,Familial Hypercholesterolemia,FSGS,GVHD,Hematopoietic stem cell transplantation(ABO incompatible), Hematopoietic stem cell transplantation(HLA desensitization),Hyperleukocytosis,Hyperviscosity in monoclonal gammapathies,IBD,LEMS,Liver transplantation,severe Malaria,MS,Polycythemia vera,Pruritis due to hepatobiliary diseases,Red cell alloimmunization in pregnancy,Renal transplantation(ABO incompatible), Renal transplantation(ABO compatible),Sepsis with multiorgan failure(refrectory to conventional treatment),Sickle cell disease(acute,non acute),Thrombocytosis,Thyroid storm,Vasculitis,Wilson’s diseases(fulminant) প্রভৃতি রোগের চিকিৎসা সম্ভব এবং এসব রোগের চিকিৎসা সরকারী বন্ধের দিন ব্যাতিত বাকি দিন গুলোতে অফিস চলাকালীন সময়ে নিশ্চিত করা সম্ভব। এছাড়া Drug overdosing,Envenomingএবং Poisoning রোগ যেহেতু ইমারজেন্সি সেহেতু ক্ষেত্র বিশেষে এসব রোগে আক্রান্ত রুগী যারা ঢাকা মেডিকেল কলেজ হাস্পতালে ভর্তি তাদের ক্ষেত্রে অফিস সময়ের বাইরেও চিকিৎসা প্রদানের চেষ্টা করা হবে অদূর ভবিষ্যতে।
Peripheral blood autologous stem cell collection(non hematological use) এখন থেকে নিয়মিত ভাবে করা হবে উক্ত বিভাগে।Multipotent stem cell যেসব রোগের ক্ষেত্রে কাজে লাগছে বা লাগার সম্ভাবনা রয়েছে সেসব ক্ষেত্রে প্রয়োগের জন্য stem cell collection করা সম্ভব হবে এখন থেকে।
এসব সেবা নেওয়ার জন্য উক্ত বিভাগের রেজিস্ট্রার ডাঃ Kashfia Islam মেডামের সাথে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে বিভাগ থেকে।

লেখক:

ডা. আশরাফুল হক।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।