মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ঢাকা ডেন্টাল কলেজে অচলাবস্থা,অব্যাহত আছে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ নভেম্বর ২০১৬, ১১:৩২ · ২ মিনিটে পড়ুন
ঢাকা ডেন্টাল কলেজে অচলাবস্থা,অব্যাহত আছে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট
লেখার আকার

বাংলাদেশের একমাত্র পূর্নাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ -ঢাকা ডেন্টাল কলেজ।

স্বাস্থ্যসেবা কে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এই ডেন্টাল কলেজকে আধুনিকায়ন করা হয়।
উন্নতমানের দন্ত  চিকিৎসা এর পাশাপাশি সাধারণ স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে হাসপাতালটি তে জেনারেল মেডিসিন,জেনারেল সার্জারি তে রোগীদের সেবা প্রদান করা হয়ে থাকে এখানে।কিছুদিন পূর্বে সুসজ্জিত আই,সি,ইউ করা হয় আর সর্বশেষ ইমার্জেন্সি বিভাগও চালু করা হয়।

15033668_10202215228498678_1562227245_n

উল্লেখ্য এই হাসপাতালটি তে প্রায় সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা নিরিক্ষা এবং এক্স-রে ব্যবস্থা রয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে দূর্লভ কিছু স্বাস্থ্য পরীক্ষারও  ব্যাবস্থা  আছে, যা দেশের অন্যান্য হাসপাতালে অপ্রতুল।

হাসপাতালের সেবার মান বৃদ্ধির লক্ষে কলেজ ও হাসপাতালের নানা সমস্যা নিয়ে কথা বলার জন্য ঢাকা ডেন্টাল কলেজ এর ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও ঢাকা ডেন্টাল কলেজ ছাত্র সংসদের কিছু প্রতিনিধি হাসপাতালটির পরিচালক ডা.জাহিদুর রহমান এর সাথে কথা বলতে যান কিছুদিন পূর্বে ।

এমতবস্থায় তাদের দাবি- তিনি তাদের সমস্যাগুলোর যৌক্তিক সমাধান প্রদান না করে,কোনরকম প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানান ও প্রতিনিধিদের সাথে অসাদাচারণ করেন।শুধু তাই নয়,কথা বলতে যাওয়া ঢাডেক প্রতিনিধিদের শোকজ এর ভয় দেখান এবং এই বিষয়ে ঢাডেক অধ্যক্ষকে পদক্ষেপ গ্রহণ করতে বলেন।

15033720_10202215226178620_527651554_n

এসবের পরিপ্রেক্ষিতে ঢাডেক ইন্টার্ন চিকিৎসক পরিষদ,ঢাডেক ছাত্র সংসদ এবং ঢাডেক সাধারণ ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে হাসপাতাল পরিচালকের এধরনের অসাদাচারণ এর বিরুদ্ধে  তীব্র নিন্দা জানিয়ে তারা মানববন্ধন আয়োজন করেছে।
এছাড়া তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য অনুরোধও করেছেন এই মানববন্ধের মাধ্যমে।তার পাশাপাশি কলেজটির ইন্টার্ন চিকিৎসকরা  তাদের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতিতে আছেন।

 

(প্ল্যাটফর্ম কতৃপক্ষ এর অনুমতি ছাড়া কোনপ্রকার ছবি এবং লেখা কপি করা যাবে না)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।