সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডিপার্টমেন্টাল পরীক্ষার অভিজ্ঞতা

লেখকঃ ডাঃ অনুজ কান্তি দাশ ।

ডিপার্টমেন্টাল এক্সাম পাশ করলাম। পরেরটা খুব সন্নিকটে। অনেকেই জিজ্ঞাসা করছেন কিভাবে পড়ব। আমি চরম ফাঁকিবাজ একজন মানুষ – তাই আমার সাজেশন বুঝে শুনে নিয়েন। আর আমার উপদেশটাকে ধৃষ্টতা হিসেবে নিয়েন না কেউ (বাচ্চা মানুষ)- শুধু নিজের অভিজ্ঞতার আলোকে লিখছি।
ডিপার্টমেন্টাল পরীক্ষা – কি এবং কেন?
সরকারী চাকুরিজীবিদের চাকুরী স্থায়ীকরণের ৩ টা ধাপ –
‪#‎পরপর‬ ২ বছর ACR- এ good marks
‪#‎Foundation‬ Training সম্পন্ন করণ
‪#‎ডিপার্টমেন্টাল‬ পরীক্ষা।
ডিপার্টমেন্টাল পরীক্ষার ৩ টা পত্র।
১ম পত্র – চাকুরী বিধি, জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস – আরও কত কিছু
২ য় পত্র – ১ম পত্রের মতই সিলেবাস। মজার ব্যাপার হল এই পত্রে সম্পূর্ণ পরীক্ষা আপনি বই দেখে দিতে পারবেন। তবে আরও মজার ব্যাপার হল এই পত্রেই বেশি ফেইল করে।
৩য় পত্র – বিষয় ভিত্তিক – মেডিকেল সায়েন্স রিলেটেড।
কি কি বই পড়বেন?
১ম ও ২য় পত্রের জন্য ফিরোজ মিয়ার সবুজ বই এবং হলুদ বই। সাথে জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস, সংবিধান,
৩য় পত্রের জন্য কোন বই লাগে না। আমি সাখাওয়াত সাহেবের গাইড বই পড়েছিলাম। তবে কোন প্রশ্নই কমন আসবেনা।
বিসিএস লিখিত পরীক্ষায় যেমন মনের মাধুরী মিশিয়ে লিখেছিলেন – এখানেও ঠিক তেমনি। কিছু থাকবে medical science এর খুব বেসিক কিছু community related জিনিস যেমন TB, STD, AIDS, Sanitation, IMR, MMR, EPI, MDG এগুলো।
৩য় পত্রে কেমন প্রশ্ন আসে তার একটু নমুনা দেখাচ্ছি –
#২০১৪ সনের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয়টি বর্ণনা কর। প্রতিপাদ্যে উল্লিখিত ঝুঁকির কারণসমূহ প্রতিরোধের জন্যে স্বাস্থ্য বিভাগের গৃহীত কর্মপরিকল্পনাটি বিস্তৃত করুন
‪#‎বাংলাদেশের‬ জেলা ও উপজেলা হাসপাতালগুলিতে Infection Prevention and Control ব্যবস্থা বর্ণনা করুন
‪#‎দক্ষিন‬- পূর্ব এশিয়াতে পোলিও নির্মূলকরণ এর ইতিহাস ও পরিকল্পনা বর্ণনা করুন।
তাই আপনার জ্ঞানের পরিধি ওতটা বাড়ানোর দরকার নাই বরং বেশি বেশি করে পেজ কিভাবে ভরবেন সেই practice করুন।
১ম পত্রের preparation একটু কষ্টকর। ফিরোজ মিয়ার ২ টা বই ভাল করে পড়বেন। কিছু কিছু টপিকস থেকে প্রশ্ন আসেই – সব মিলিয়ে ৮ টা প্রশ্ন আসে – একটা থাকে বাধ্যতামূলক- টীকা। এ ছাড়া বাকি ৭ টা থেকে ৪ টার উত্তর দিতে হয়। আপনি অন্য বই না ধরে যদি শুধু এই দুইটা বই ভাল করে পড়েন তবেই ফুল আন্সার দিতে পারবেন গ্যারান্টি।
যেসব টপিক অবশ্যই পড়বেন-
‪#‎আচরণ‬ বিধি
‪#‎ছুটি‬ বিধিমালা
‪#‎সচিবালয়‬ নির্দেশনা
‪#‎পেনশন‬
‪#‎সংবিধান‬
‪#‎বেতন‬, ভাতা
‪#‎অবসর‬
‪#‎লিয়েন‬
এছাড়া অবশ্যই পড়বেন- প্রশাসনিক ট্রাইব্যুনাল আর ট্রেজারি রুলস, প্রফিডেন্ট ফান্ড
২য় পত্রের জন্য অবশ্যই মেইন বই নিয়ে যাবেন পরীক্ষার হলে। এখনকার ম্যাজিস্ট্রেটরা খুব স্মার্ট – এরা আপনি যেভাবেই গাইড বই নেন না কেন খুঁজে বের করবেই। আমাদের হল – এ সবারটাই বের করেছিল।
২য় পত্র পড়ার সময় দাগিয়ে দাগিয়ে পড়ুন – আর সূচীপত্রের মত বানাতে পারেন। কোন পেজ এ কি টপিক আছে। এ পত্রে ফেইল করার কারণ হল টপিক খুঁজে না পাওয়া। অবশ্যই এ পত্রে ধারা উল্লেখ করে দিবেন।
আর কি ? এ বারের প্রশ্ন সহজ হয়েছিল – তাই আমরা অনেকই লাকি। এসব বিরক্তিকর পড়া বারে বারে পড়া একটা অভিশাপের মতন। তবে অত সহজও না মনে হয় – অনেকেই যেকোন এক পেপারে ঠিকই আটকিয়েছেন। তাই প্রস্তুতি নেন যাতে আবার এই ঝামেলা না পোহাতে হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।