মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
চিকিৎসা সহায়ক

ডিএমসি শিশু বিভাগে প্রথমবারের মত স্থাপিত হলো পেডিয়াট্রিক কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি মেশিন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ অক্টোবর ২০২০, ১:০৩ · ২ মিনিটে পড়ুন
ডিএমসি শিশু বিভাগে প্রথমবারের মত স্থাপিত হলো পেডিয়াট্রিক কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি মেশিন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ অক্টোবর ২০২০,  শুক্রবার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে প্রথমবারের মত পেডিয়াট্রিক কোলনোস্কোপি ও পেডিয়েট্রিক এন্ডোস্কোপি মেশিন স্থাপিত হয়। বাংলাদেশের সকল সরকারি মেডিকেল কলেজের মধ্যে এই প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মেশিনগুলো স্থাপিত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. কামাল হোসেন প্ল্যাটফর্মকে দেওয়া তথ্যে এই ব্যাপারে অবগত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান অধ্যাপক সাঈদা আনোয়ার পেডিয়াট্রিক কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি মেশিন উদ্বোধন করেন। পূর্বে তিনি পেডিয়াট্রিক আইসিইউ, এইচডিইউ, ডায়ালাইসিস মেশিন এবং পেডিয়াট্রিক আল্ট্রাসাউন্ড মেশিন সংযোজন করেন। শিশু বিভাগের নিজস্ব পেডিয়াট্রিক আল্ট্রাসাউন্ড মেশিনের সাহায্যে বাচ্চাদের আল্ট্রা গাইডেড- লিভার বয়োপসি, রেনাল বায়োপসি, এ্যাসাইটিক ও প্লিউরাল ফ্লুইড নির্ধারণ করা হয়। সম্প্রতি এই পেডিয়াট্রিক আল্ট্রামেশিনের সাহায্যে তিন মাসের এক শিশুর আল্ট্রা গাইডেড চাইলাস এ্যাসাইটিস রোগনির্ণয়ের কথা উল্লেখ করেন ডা. কামাল হোসেন। এই মেশিনগুলোর সাহায্যে রোগ নির্ণয় ও উপযোগী চিকিৎসা অনেক সহজ হয়ে গেছে। পেডিয়াট্রিক কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি মেশিন উদ্বোধনের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে স্বয়ংসম্পূর্ণতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

অধ্যাপক ডা. ইফ্ফাত আরা শামসাদ ও পরিচালক নাসির উদ্দিন এই উদ্যোগে শুরু থেকেই সহযোগিতা করে আসছেন। অধ্যাপক আমিরুল মোর্শেদ খসরুও এ ব্যাপারে অনেক অনুপ্রেরণা দিয়ে গেছেন। ডা. কামাল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সকল চিকিৎসকদের পেডিয়াট্রিক কোলনোস্কোপি ও এন্ডোস্কোপি হস্তক্ষেপের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরকার যেন অতি দ্রুত দেশের সব সরকারি মেডিকেল কলেজগুলোয় শিশু গ্যাস্ট্রোএন্টারোলজী ও পুষ্টি বিভাগ খুলে শিশুদের স্বাস্থ্যসেবাকে আরো উন্নত করতে সাহায্য করে সেই আশা তিনি ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক / নুসরাত ইমরোজ হৃদিতা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ!

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। আজ (২৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা কর্তৃক জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এ শর্ত আরোপ করা হয়েছে। যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে পৌঁছেছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল 

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল ‘অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল’ চক্ষুরোগ সংক্রান্ত প্রশিক্ষণ দিতে চট্টগ্রামে পৌঁছেছে। একটি এমডি-১০ মডেলের উড়োজাহাজে স্থাপিত উড়ন্ত চক্ষু হাসপাতালটি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত…

১৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এক্সরে থেকে রোগ নির্ণয় করবে এআই, বুয়েট শিক্ষার্থীদের আন্তর্জাতিক পুরস্কার অর্জন

সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ এক্স-রে চিকিৎসায় সহায়তা করবে, এমন এক মেশিন লার্নিং মডেলের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল অস্টিওঅ্যাসিস্ট। এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণে করে রোগ নির্ণয়, অসুখের মাত্রা নির্ণয় এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে ডাক্তারের…

১১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।