সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“ডাক্তারদের ব্যবহারেই আমার বাবা অর্ধেক ভালো হয়ে যান”

৬ মে, ২০২০, বুধবার
শাকিল সারোয়ার খান, সিভিল ইঞ্জিনিয়ার

গতকাল বিকেলে বাবার শরীরটা হটাৎ একটু খারাপ হয়ে যাওয়ায় সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসি। ডাক্তাররা ভর্তি করে দিলেন। রাতটা হাসপাতালে কাটিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম ভয়ংকর একটা রাত। প্রতিটি মুহুর্তে আতঙ্কে ছিলাম। মনে হচ্ছিল ভাইরাসটা মনে হয় আমার আশেপাশে ভেসে বেড়াচ্ছে।

আমি এখনো জানিনা আমার পরবর্তী অবস্থা কি হবে। আল্লাহ সহায় হোন। হাসপাতালে অসংখ্য মানুষ এদিক থেকে ওদিক হাটাহাটি করে আর আমার বুক ধড়ফড় করে।

সন্ধ্যার দিকে ‘নাবিল আজগর’ নামে একজন কার্ডিওলজিস্ট বাবাকে দেখতে আসেন। অসম্ভব ভালো, হাম্বল এবং অমায়িক একজন মানুষ। তিনি উনার সুন্দর ব্যবহার আর ভালো ভালো কথায় আমার বাবা ৫০% ভালো হয়ে যান।

রাতের দিকে যে ক’জন ডিউটি ডাক্তার ছিলেন, উনারাও অসম্ভব ভালো ব্যবহার করেছেন আমাদের সাথে। আমার বাবাকে খুব কেয়ার করেছেন উনারা। বাবার টেস্টের রিপোর্ট গুলোর জন্য একটু পরপর উনারা খোঁজ নিয়েছেন। উনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাই।

বাবার অবস্থা আজকে একটু ভালো হওয়ায় বাসায় নিয়ে আসি। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছেন।

হাসপাতালে একটা ব্যাপার আমাকে খুব কষ্ট দিয়েছে। যে মানুষগুলো হাসপাতালে আসা প্রতিটি রোগীকে এভাবে যত্ন সহকারে সেবা দিচ্ছেন, অথচ উনাদের তেমন কোনো যত্ন কর্তৃপক্ষ নেননি। উনাদের সেফটি ছিল শুধু সার্জিক্যাল মাস্ক আর হ্যান্ড গ্লাভস। যেটা আমার কাছেও ছিলো, এর বাইরে আমি বেশি কিছু দেখিনি।

আমাদের সামনের দিনগুলো খুবই ভয়াবহ। প্রতি দিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে। এই পরিস্থিতিতে একজন চিকিৎসক এই সেফটি নিয়ে চিকিৎসাসেবা দেয়া কোনোভাবেই নিরাপদ না।
চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা না দিলে দেশের ভবিষ্যত ভালো হবে না, বুঝেও কেন যে কর্তৃপক্ষ সে দিকে সুনজর দেয় না, তা আমি বুঝতে পারি না।

আল্লাহ সবাইকে ভালো রাখুন। বাবার জন্য দোয়া চাই সকলের কাছে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।