মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

ডাঃ মুরাদ হত্যার বিচার চাই

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৪, ৫:২৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

1459709_10202030224213411_307074319_nযে মানুষটা আকাশের নক্ষত্র হয়ে গেছে
আমি তাঁর কথা বলছি
-ডাঃ শাকিলা মুরাদ।

আকাশ ভরা অসংখ্য নক্ষত্রের ভিড়ে,
প্রতি রাত্রে আমি একটা নক্ষত্রকে খুজি। আমার জীবন
নক্ষত্র। ডাঃ মুরাদ আমার স্বপ্নের রাজপুত্র। অথচ
নিয়তির কি নির্মম পরিহাস। এক
রাত্রে কতগুলো নরপশুর থাবায় ছিন্ন-ভিণ্ন
হয়ে সে নিজেই আকাশের তারা হয়ে গেল। মাত্র নয়
মাসে আমার জীবন নক্ষত্র খসে পড়ল।
ডাঃ মুরাদের স্মৃতি আমার জীবনে অমলিন। অসমান্য
মানবিয় বোধ
মানুষটাকে স্বামী হিসাবে কাছে পাওয়ার সৌভাগ্য
আমার হয়েছিল। অথচ সেই সৌভাগ্য দুভার্গে্ পরিণত
হতে বেশী সময় লাগেনি। গোটা পরিবার সহ আমার
সকল ভালবাসার – সকল ত্যাগের
প্রতিশ্রুতি তাকে আমার
কাছে ফিরিয়ে দিতে পারেনি।
আমি নিজে একজন ডাক্তার। আমার স্বামী মুরাদ, সেও
একজন ডাক্তার ছিল। যারা তাকে নির্মম
ভাবে হত্যা করে, সেই হত্যাকান্ডকে ভিন্ন
খাতে প্রবাহিত করার চেষ্টা করল,
তারা কি ডাক্তার? সম্ভবত না। ডাক্তার
নামধারী অমানুষ অথবা কসাই।
সেই দিনটিকে আমি কোনদিন ভুলবো না। 6ই ডিসেম্বর
2013 তারিখে চিকিৎসার জন্য একটা মেডিকেল টিমের
সাথে সে গিয়েছিল পটুয়াখালী জেলার গলাচিপায়।
সারা রাত থেমে থেমে ফোনে কথা হয়েছিল।
ভোরবেলায়ও ফোনে কথা হলো। স্বভাব সুলভ ভাবেই
মুরাদ ছিলো গুছানো, সৎ, নির্ভীক আর প্রতিবাদী।
গলিাচিপায়
কি একটা অস্বাভাবিকতা তাকে উদ্বেলিত করেছি।
ফোনে এমনটাই সে আমাকে বলেছে। কথা বলার এক
পর্যায়ে সে আমাকে বলেছিল- সুমি ফোনটা রাখ কিছু
লোক আসছে। তারপরই ফোনটা বন্ধ। ফোন আর
খোলেনি। দু-দিন পর মুরাদের ক্ষতবিক্ষত দেহ
পাওয়া গেল পাশের একটা পুকুরে।
আমি সারা জীবন এই একটা প্রশ্নের উত্তর খুজব-
কে সেই দিন আসছিল; কি হয়েছিল? মুরাদ কার আসবার
কথা বলেছিল?
এই আমি, আমার পরিবার, সংসার, আশা-
আকাঙ্খা সবকিছু ঐ জানোয়ারেরা নষ্ট করে দিয়েছে।
ডাক্তার মুরাদের মা-বাবা তাদের একমাত্র
সন্তানকে হারিয়েছে। এদেশ
হারিয়েছে প্রতিশ্রুতিশীল একজন চিকিৎসক।
প্রতিদিন আমি একটা সম্ভাবনা নিয়ে ঘুম
থেকে জেগে উঠি। একটা নতুন ভোরের প্রতিক্ষা করি।
যে ভোরে আমি পত্রিকার
পাতা খুলে দেখতে পাবো ডাক্তার মুরাদের খুনীদের
ফাঁসির রায় হয়েছে। আমার এই চওয়াটা কী খুব
বেশী কিছু??????

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।