রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডাঃ ফজলে রাব্বি-আমাদের অনুপ্রেরণা

downloadআমার মেডিকেল লাইফের একমাত্র আবাস ছিল ডাঃ ফজলে রাব্বি হল। যার নামে এই হলটি, আজকে সেই ফজলে রাব্বির কথা মনে পড়তেই হবে।
_
অসাধারন মেধাবী এই মানুষটি ১৯৫৫ সালে আমার প্রিয় এই ঢাকা মেডিকেল কলেজ থেকেই এমবিবিএস পাস
করেছিলেন!
মাত্র ত্রিশ বছর বয়সে লন্ডন রয়েল কলেজ থেকে এমআরসিপি ডিগ্রি অর্জন করেন ডাঃ ফজলে রাব্বি, তাও একটি নয়, ইন্টারনাল মেডিসিন এবং কার্ডিওলজি- এই দুই বিষয়ে
দুটি, যা লন্ডনের রয়াল কলেজের ইতিহাসেও রেকর্ড ।
_
তরুন বয়স থেকেই শোষণের বিরুদ্ধে কথা বলা শুরু করেন তিনি।
স্বনির্ভর গণমুখী স্বাস্থ্য ব্যবস্থার পক্ষে লড়াই করে যাওয়া ডাঃ ফজলে রাব্বি স্বাধীনতাকামী তরুন চিকিৎসক সমাজের কাছে হয়ে
উঠেছিলেন স্বাপ্নিক মানুষের প্রতিকৃতি।
_
১৯৭০ সালে অধ্যাপক ডাঃ ফজলে রাব্বি “Pakistan best professor award” এর জন্যে
নির্বাচিত হন। কিন্তু, তিনি বললেন, স্যরি, শোষকদের কাছ থেকে আমি কোন পুরষ্কার নেবোনা। অথচ আজ তার কবরে যারা ফুল দিতে যায়, তার সেই সব উত্তরসূরীরা সামান্য পদ পদবীর জন্য যে কারো পা চাটতে একমিনিট দ্বিধাও করেনা।
_Prof_FR-portrait
২৭ মার্চ,১৯৭১। কিছু সময়ের জন্যে কার্ফু স্থগিত হলে ডাঃ রাব্বি চলে আসেন তার প্রিয়
ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ওই এলাকায় ঘটে যাওয়া কালরাত্রির নৃশংসতা নিজের চোখে দেখে বসে থাকতে পারেননি তিনি। সিদ্ধান্ত নেন তার মেধা দিয়ে দেশের সঙ্কটে কিছু করার ।
_
পরবর্তী ৯ মাস দেশের জন্য ছিল তার নিরবিচ্ছিন্ন যুদ্ধ। দেশ ছেড়ে যাওয়ার অনেক সুযোগ থাকা
সত্তেও একটিবারের জন্যেও সে কথা না ভেবে কাজ করে যান অক্লান্ত।
কি চিকিৎসায়, কি টাকা-পয়সার প্রয়োজনে, গেরিলা যোদ্ধারা
তাকে চেয়ে পায়নি, এমন দিন বিরল !
_
১৫ই ডিসেম্বর, ১৯৭১। বিজয়ের দিনটির জন্য আর মাত্র একদিনের প্রতীক্ষা। কে যেন,
দরজায় কড়া নাড়লো, কিন্তু না, এবার আর মুক্তিসেনা না, ফজলে রাব্বীর বাড়ির সামনে একদল রাজাকার-আলবদর! নিয়ে গেল তাকে, তার আর বিজয় দেখা হলনা!
_
স্যার, আজ আমরা যে বিজয়ের লাল সূর্য দেখি, সে সূর্যে আপনারও রক্ত আছে। সে রক্ত হাতে কেউ না কেউ, কোথাও না কোথাও নিশ্চয়ই দেশের জন্য কিছু করার প্রতিজ্ঞা করে।
কেউ না কেউ কোথাও না কোথাও, লক্ষ লক্ষ কিংবা অন্তত একজন !!

ডাঃ মহিউদ্দিন কাউসার,
চিকিৎসক, লেখক, কার্টুনিস্ট।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।