রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডা: মীমকে নিয়ে দৈনিক যুগান্তরে প্রকাশিত খবরের নিন্দা জানালেন বিএমএর নেতৃবৃন্দ

ঢাকা মেডিকেলের ডাঃমীমকে নিয়ে দৈনিক যুগান্তরের ব্যক্তিগত আক্রোশজনিত সংবাদ পরিবেশনের নিন্দা জানালেন বিএমএর নেতৃবৃন্দ।

বিএমএর সভাপতি ইকবাল আর্সনাল ডা: মীমের প্রতি ব্যক্তিগত আক্রোশের নিন্দা জানিয়ে যমুনা গ্রুপের সকল পন্য বর্জনের আহবান জানান।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেয়া বার্তায় খুলনা বিএমএর সভাপতি বাহারুল আলম লেখেনঃ
“ডাঃ মিম, দুঃখ পাবে না জানি । বর্তমান বাংলাদেশে তোমার বরখাস্ত হওয়ার প্রসঙ্গ বাস্তব। স্বাস্থ্যব্যবস্থা তো বটেই রাষ্ট্রব্যবস্থাই ধনী দুর্বৃত্তায়িতদের কবলে- এটা নিশ্চয়ই তোমার জানা আছে। সেই দুর্বৃত্তায়িত শক্তিধর গোষ্ঠী ন্যায় অন্যায়ের তোয়াক্কা না করে রাষ্ট্রকে যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। তোমাকে বরখাস্ত করার প্রসঙ্গটা সেই পথ ধরেই এগুবে এটাই স্বাভাবিক।
তুমি চিকিৎসক সমাজের পক্ষে তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করে উদাহরণ সৃষ্টি করেছ। এখন দায়-দায়িত্ব চিকিৎসক সমাজ, সংগঠন, নেতৃত্ব সর্বোপরি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি ও তার সরকারের। যাকে সমর্থন করে চিকিৎসকগণ অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছেন ,আজকের দিন পর্যন্ত ভালবেসে আসছেন, রাজপথে সংগ্রাম করেছেন, স্বৈরাচার বিতাড়নে ডাঃ শামসুল আলম খান মিলন জীবন দিয়েছেন।
এমনিতেই রাষ্ট্রের অবস্থানগত দিক থেকে চিকিৎসকগণ ক্রীতদাস । তোমার ঘটনায় আমরা কি ক্রীতদাসের হাসি দেখব? নাকি কঠোর কঠিন প্রতিবাদকে আত্মস্থ করা রুদ্রমূর্তি দেখব?
আত্মপরিচয়,আত্মমর্যাদায় যেই আচরণকে তুমি রুখে দিয়েছ তার কাছে তোমার আর অনুকম্পা বা সহানুভূতি চাওয়ার নেই। বরখাস্ত হলে যা হারাবে অর্জন করেছ তারও বেশী। তুমি চিকিৎসক, মাথা নোয়াবে না কখনও। সকল প্রতিকূল অবস্থার মধ্যেও আত্মবিশ্বাস, আত্মমর্যাদায় বলীয়ান হয়ে টিকে থাকবে। সামনে কঠিন যুদ্ধ। এই যুদ্ধে জ্যেষ্ঠ, বন্ধু, ছোটরা কি করে সেটা অবলোকন করো। শেষ যুদ্ধটা হবে ‘আমুল পরিবর্তনের’।আর যেন কোন চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় হেনস্থা না হতে হয় ।
যেটুকু তুমি হারাবে মর্যাদার প্রশ্নে সেটুকু স্বেচ্ছায় ত্যাগ করার অসংখ্য উদাহরণ আছে তোমার চিকিৎসক পূর্ব পুরুষদের। তুমি একজন চিকিৎসক – তোমার এই পরিচয় কেড়ে নিতে পারবে না কেউ।
রুখে দাও ধনী দুর্বৃত্তদের
ভেঙ্গে দাও ওদের বিষদাঁত
মুক্ত করো বাংলাদেশ”
উল্লেখ্য ডাঃমীমকে নিয়ে ছাপানো এ সংবাদের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে গতকাল কর্মক্ষেত্র থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।