মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

জয়পুরহাটে ঘরের জানালা ভেঙে পালালেন এক করোনা রোগী!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১০:০৬ · ১ মিনিটে পড়ুন
জয়পুরহাটে ঘরের জানালা ভেঙে পালালেন এক করোনা রোগী!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার। ১৭ এপ্রিল, ২০২০

এবার জয়পুরহাটে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা!! জেলাটিতে করোনায় আক্রান্ত এক ব্যক্তি নিজ ঘরের জানালা ভেঙে পালিয়েছেন বলে জানা গেছে। ঐ ব্যক্তি জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পালিয়ে যান। বর্তমানে পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঐ ব্যক্তির করোনা পরীক্ষার নমুনা রিপোর্ট পজেটিভ হওয়ার খবর পাওয়ার পর নিজ বাড়ির ঘরের জানালা ভেঙে পালিয়ে যান তিনি। করোনা শনাক্ত হওয়ার পর তাকে আইসোলেশনে নিতে গিয়ে তার পালানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, “জয়পুরহাটে প্রথম শনাক্ত হওয়া দুইজন করোনা রোগী জিন্দারপুর গ্রামের। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তাদের আইসোলেশনে নেওয়ার জন্য পুলিশের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লোকজন ঐ গ্রামে যায়। সেখানে একজনকে পাওয়া গেলেও আরেকজনকে পাওয়া যায়নি। এ সময় তার ঘরের জানালা ভাঙা দেখা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।”

প্রসঙ্গত, জয়পুরহাট জেলায় এখন পর্যন্ত ২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন আইসোলেশনে আছেন, অন্যজন পলাতক!!

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।