সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

জীবনের গল্প

HSC পরীক্ষার পর সারাজীবনের লালিত স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে আগমন আমার ঢাকা শহরে, রাজধানী ঢাকা, যার সবকিছুই আমার কাছে অচেনা, অজানা। না, লালিত স্বপ্নটা তবে ঢাকা আসা নয়, ঢাকাতে এসে মেডিকেল ভর্তির কোচিং করে ভাল কোনো সরকারী মেডিকেল কলেজ়ে চান্স পাওয়াটাই সেই স্বপ্ন। হলাম ভর্তি, কোন এক সর্বজনবিদিত, স্বনামধন্য কোচিং এ, ফার্মগেটে। থাকতাম মামার বাসায়, মোহাম্মদপুর। মামা ব্যাচেলর, চাকরিজীবী, সাথে আরও কয়েকটা (!) ওইরকম। বিকাল ৩ টায় আমার ক্লাস, ২ ঘন্টা করে। যেতাম মোহাম্মদপুর থেকে ঠেলতে ঠেলতে, ফিরতাম ফার্মগেট থেকে ঝুলতে ঝুলতে। সারাদিন “কেউ কোথাও নেই”, আমি যেতাম ঘুমের রাজ্যে হারিয়ে। অথবা, আমাদের একমাত্র Computer এ কোন এক থ্রিলার সিনেমার জগতে। প্রথম দেড়মাস এভাবেই কাটলো। তবে হ্যাঁ, পড়ি না পড়ি, বাবা দিনে যতবারই ফোন করুক না কেন, প্রতিবারেই বলি- “পড়ছি তো” । মামার বদলী আমাকে মেসে উঠতে বাধ্য করলো। উঠলাম মেসে। পান্থপথেই, বসুন্ধরা সিটির ঠিক পিছনেই। উঠেই কয়েকটা চিরচেনা মুখের অপ্রত্যাশিত প্রাপ্তি। একজন স্কুলের জানে জিগার দোস্ত, বাকি দুইজন কলেজ়ের। প্রথম দিনেই মামা সবকিছু আমাকে বুঝিয়ে দিয়ে গেলেন, সেই যে গেলেন আর ফিরে এলেন না। তাতে অবশ্য আমারই সুবিধা। মাঝে মাঝেই বসুন্ধরা সিটিতে গমন, উদ্দ্যেশ্য কেনাকাটা নয়, গরু(!) দেখা। আর পড়াশোনা তো চলছেই আপন গতিতে, নাকি মন্থর হয়ে আছে, বুঝতেই পারলাম না! আরে ধ্যাৎ, এত বোঝাবুঝির সময় কোথায়??????

কিন্তু এটা তো আর আসল অধ্যায় না। আসল টা হল, চান্স পেতে হবে, মেডিকেল এ। দেখতে দেখতেই একদিন ভর্তি পরীক্ষার তারিখ দিলো। দিলাম পরীক্ষা সৃষ্টিকর্তার নাম নিয়ে, যা আছে কপালে! বৃত্ত ভরাট করতে কৃপণতা? একদমই করি নাই। মনের মাধুরী মিশিয়ে ১০০ টায় পূরণ করে দিলাম। বাইরে এসে দিব্যি বলে দিলাম চান্স তো হবেই। তবু যেন কেমন কেমন একটা ভয় করতে লাগল, মনের মধ্যে। এই ভয়টা আগে কখনোই করেনাই…। অতঃপর রেজাল্ট দিলো, চান্স হল না। এরপর কোন university এর পরীক্ষার খাতার বৃত্তই আমার কলমের খোঁচা থেকে রেহাই পাইনি, রেহাই দেয়নি আমাকেও। শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর এ Microbiology তে টিকলাম, ভর্তিও হলাম। কিন্তু ক্লাস না করলে ভর্তি বাতিল হয়ে যাবে, দিলাম করে বাতিল কোনো Hesitation ছাড়াই। খোজ খবর নিয়ে দেখলাম, বন্ধুদের মধ্যে তখনো অনেকেই বাকি, মানে আমার মতো অবস্থা আর কি! তখনো একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি ছিলো। সবাই মিলে সেটা বেশ Seriously দেয়ার চিন্তা করলাম, দিলাম ও তাই। তিনটা বিষয়ে এ পরীক্ষা দিয়ে তিনটাতেই চান্স পেলাম, ভর্তি হলাম আবার সেই Microbiology তে, কারণ একটাই, ক্লাস না করলেও ভর্তি বাতিল হবে না। তারপর ভর্তি হলাম আবার সেই কোচিং এ, যেটার শেষ পরিনতি আমাদের সবার প্রিয়, সবার গর্ব ময়মনসিংহ মেডিকেল কলেজ। আর তারপর তো চলছেই…

এখন মেডিকেল কলেজ থেকে ডাক্তার হবার পথে শেষ পরীক্ষা, ফাইনাল প্রফ দিচ্ছি… শেষ এই এক বছরটাকে( ১ম থেকে ২য় বার চান্স পাওয়ার আগের) আমি কখনোই জীবনের ক্ষতির জায়গাটাতে ফেলি না। কারন, তখন বুঝতে শিখেছি জীবন কি জিনিস, কে ভালো কে মন্দ, শিখেছি কঠিন বাস্তবতা; চিনতে শিখেছি চিরচেনা মানুষের অচেনা রূপ। জীবন কে সুন্দর করে সাজাতে গেলে যেগুলো জানা বড্ড বেশিই দরকার। এই সময়টা তাই আমার কাছে “The Time of Purification”। MY LIFE TIME PURIFIER ।

NOW I’M MEDICAL STUDENT, PROUD TO BE MEDICAL STUDENT…

লেখকঃ হিমেল বিশ্বাস , ময়মনসিংহ মেডিকেল কলেজ ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।