সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কিভাবে পড়বো ফিজিওলোজি?

কিভাবে পড়বো ফিজিওলোজি?
-ফয়সাল আবদুল্লাহ
ফরিদপুর মেডিকেল কলেজ

পড়া হবে রিপিটেটিভ।বেশ কয়েকবার বেশ কয়েকভাবে পড়তে হবে। পড়তে হবে টেক্সটবুক।মেইনলি গাইটন।

১।বুঝার জন্যে পড়া: প্রথমে টপিক টা বইয়ে খুজে বের করবা। তারপর শুরু থেকে পড়ে স্টার্ট করবা।প্রথমবার পড়বা জাস্ট বুঝার জন্যে।কিছু মনে রাখার দরকার নাই। পেন্সিল হাতে রাখবা।কোন একটা লাইন পড়ার সময় ধর তোমার প্রশ্ন জাগলো, “এটা এমন হইল ক্যান?” যেভাবে প্রশ্নটা এরাইজ করসে ঠিক সেভাবেই পেন্সিল দিয়ে লিখে রাখ বইয়ে। দেখবা চ্যাপ্টারটা পড়া শেষ হলে এমন অনেক প্রশ্নের উত্তর তুমি জেনে যাবা। যেগুলো বাকি থাকবে সেগুলো স্যারকে/কোন সিনিয়রকে জিজ্ঞেস করবা।অনেক ক্ষেত্রেই হয়ত স্যার/সিনিয়র এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন না।নেটে খুজে দেখবা, নয়ত অপেক্ষা কর।একসময় নিজেই ব্যাখ্যা পেয়ে যাবা। অপরিচিত মেডিকেল টার্ম হাইলাইটার দিয়ে মার্ক করে রাখো।পরে/সাথেসাথেই ডিকশনারি দেখো।দরকার হলে ওই শব্দটার মানে লিখে রাখো বইয়ে। ডেফিনিশন হাইলাইট কর, ভিন্ন কালারের লাইটার দিয়ে। বুঝার জন্যে পড়াটা এক বেলায় শেষ করতে হবে। অর্থাত সকালে একটু, বিকালে একটু এভাবে না। যখনই পড়তে বস, পুরোটা শেষ করে উঠার চেষ্টা করবা। [মাঝের ১০-১৫ মিনিটের ব্রেকের কথা আলাদা ]। সকালে একটু পড়ে উঠে গেলা, পরে সন্ধ্যায় পড়তে বসে দেখবা সকালে যতটুকু দেখস তার সব নতুন মনে হচ্ছে। সাথে সাথে বই দাগাবা। প্রথমদিকে কি দাগাতে হবে বুঝতে সমস্যা হবে, ব্যাপার না, যা মন চায় তাই দাগাও।এক সময় বুঝে যাবা কি দাগাতে হবে।

 

২।রিভিউ: প্রথমবার পড়ে যা যা বুঝলা তা আরেকবার দেখবা।এইটা অনেকটা রিভাইজ টাইপের।এবারেও কিছুই মনে রাখার দরকার নাই। কি কি পড়লা তা মনে মনে গুছিয়ে নাও। সবচেয়ে ভালো হয় যেদিন বুঝার জন্যে পড়সো ওইদিনই রিভিও করলে।

৩।মনে রাখা: রিভিও + বুঝে পড়ার পর কিছু জিনিস তোমার এমনিই মনে থাকবে। এইটা কেন এমন হয়, ওইটা কেন এমন হয় না -এগুলো বিশেষত। এবার মনে রাখার জন্যে পড়। যা পড়া দরকার সব। কি কি পড়তে হবে লেকচার ক্লাস ফলো করলে মোটামোটি বুঝে যাবা।

৪।অন্য বই দেখা : গাইটন ছাড়া অন্য বই দেখতে চাইলে এবার দেখতে পারো। [বিশেষত, সিভিএস এর জন্যে চ্যাটার্জি। ব্লাড এর জন্যে স্যামসন। আর গ্যানন তো আছেই।]

৫।রিটেন: এবারের কাজ হল প্রশ্ন ব্যাংক+ তোমার কলেজের পুরনো কার্ড-টার্মের প্রশ্ন খুলে বসা। রিটেনের প্রশ্ন রেডি কর বসে বসে।যা লিখা দরকার তা লিখ,অথবা কোনটা কোথা থেকে পড়তে হবে তা লিখে রাখ। রিটেনের সময় গাইটনের সাথে অন্য বইয়ো দেখো ফ্লোচার্ট/টেবিল এসবের জন্যে। প্রথম প্রথম রিটেন কিভাবে লিখবা বুঝতে সমস্যা হবে।তখন গাইড খুলে দেখবা একটা প্রশ্নের উত্তর কিভাবে লিখসে। গাইডে কি লিখা আছে দেখার দরকার নাই,দেখবা কিভাবে লিখসে। এখান থেকে আইডিয়া নিয়ে তুমি তোমার মত করে আরো স্মার্টলি সাজাবা প্রশ্নের উত্তর।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।