মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ছুরিকাঘাতে আহত ডা. আদনান এর অবস্থার অবনতি, ঢামেকে স্থানান্তরঃ ফরিদপুরে মানব বন্ধন

ওয়েব টিমপ্রকাশ: ১৯ মে ২০১৯, ৬:৩৩ · ২ মিনিটে পড়ুন
ছুরিকাঘাতে আহত ডা. আদনান এর অবস্থার অবনতি, ঢামেকে স্থানান্তরঃ ফরিদপুরে মানব বন্ধন
লেখার আকার

ছুরিকাঘাতে আহত ডা. আদনান ঢাকা মেডিকেল আইসিইউ’তে স্থানান্তরঃ ফরিদপুরে মানব বন্ধন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, ছুরিকাঘাতে গুরুতর আহত ডা. আদনান ইব্রাহীম এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউ তে স্থানান্তর করা হচ্ছে।

১৮ তারিখ ভোর রাতে হামলার পরে, গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় শারীরিক অবস্থা উন্নতির দিকে গেলেও আজ ১৯ তারিখ ভোর থেকে বমি হতে থাকে। ব্রেনে কোন আঘাত থাকতে পারে ধারনা করে সিটি স্ক্যান করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ জানায়, ডা. আদনান ইব্রাহীম এর চিকিৎসায় হাসপাতাল প্রশাসনের সহযোগিতার মনোভাব ছিল না। হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক হয়েও জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করতে গেলে, সহযোগিতা পায় নি বলে অভিযোগ করেন তারা।

সর্বশেষ খবর অনুসারে, ডা. আদনান ইব্রাহীম ৮ বার বমি করেছে এবং ব্লাড পেশার ছিল ৮০/৬০।
দ্রুততার সহিত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ঐদিকে ছুরিকাঘাতে আহত চিকিৎসক ও শিক্ষার্থীর উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে মানব বন্ধন করেছে ফরিদপুর মেডিকেল কলেজ এর ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা। মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন এবং মিছিলটি কলেজ ও হাসপাতাল সহ পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিন করে। দ্রুত ভিত্তিতে সন্ত্রাসীদের বিচারের আয়ত্তায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গতকাল ১৮ মে, ২০১৯ সেহেরির পরে, চায়ের দোকানে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে, ফমেক ছাত্রলীগের সভাপতি ডা. রায়হানুল ইসলাম, সহ-সভাপতি ডা. আদনান ইব্রাহীম এবং ছাত্রলীগ কর্মী রেদোয়ান এর উপর হামলা করে জেলা ছাত্রলীগের সভাপতি ও তার অনুসারীরা। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর ভাবে জখম হয় ডা. আদনান ইব্রাহীম।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।