মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চীন থেকে চিকিৎসা সহায়ক সামগ্রী আনছে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ৪:১৬ · ২ মিনিটে পড়ুন
চীন থেকে চিকিৎসা সহায়ক সামগ্রী আনছে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বর্তমানে সবচেয়ে প্রয়োজনীয় বস্তু হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা সহায়ক সামগ্রী‌। ইতিমধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি করোনা ভাইরাস শনাক্তকরণ কীট, পিপিই প্রভৃতি সংগ্রহের জন্য আজ শুক্রবার (১৭-০৪-২০২০) বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্র‍ু চীনের উদ্দেশ্যে চট্রগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মোঃ জাহিদুর রহমান, জিডি(পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, সি-১৩০জে বিমানটি চীন যাত্রার উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা হতে বৃহস্পতিবার (১৬-০৪-২০২০) তারিখে চট্রগ্রামে পৌঁছায়। মিশন সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে, সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সহায়তাও প্রদান করছে।

একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এর উদ্যোগে বাংলাদেশের করোনাভাইরাসের মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাসমূহকে প্রদানের নিমিত্তে গণচীন হতে সংগৃহিত আরো কিছু স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি (পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি) চীন থেকে আনা হবে। উল্লেখিত চিকিৎসা সামগ্রীসহ বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে বিমানটি ১৮-০৪-২০২০ তারিখে দেশে প্রত্যাবর্তন করবে বলে জানা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর ভ্যারিফাইড ফেসবুক পেইজ হতে এ তথ্য গতকাল নিশ্চিত করা হয়।

তথ্য সূত্র: https://m.facebook.com/story.php?story_fbid=965048290579711&id=226131374471410

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।