মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ এপ্রিল ২০২১, ৪:২৫ · ১ মিনিটে পড়ুন
চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ এপ্রিল, ২০২১, শনিবার

গতকাল পেডিয়াট্রিক্স বিভাগের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ডা. রহমত ইমনের উপর হামলা হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার, ৩ এপ্রিল সকাল ১১.০০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয়ের নিকট ইন্টার্ন চিকিৎসক পরিষদ (২০২০-২০২১) থেকে নিন্মলিখিত দাবি সমূহ উত্থাপন করা হয়ঃ

১) হামলাকারীর বিরুদ্ধে রমেকহা প্রশাসন থেকে মামলা করতে হবে।

২) ওয়ার্ডগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ২৪ ঘন্টা আনসার রাখার দাবি।

৩) ভবিষ্যতে হাসপাতালে এরকম পরিস্থিতির উদ্ভব যেন না ঘটে তার প্রতিশ্রুতি দেয়া।

৪) রোগীর এটেন্ডেন্সের জন্য নির্দিষ্ট ভিজিটিং টাইম এবং ভিজিটিং কার্ডের ব্যবস্থা করা।

উল্লেখিত দাবিসমূহ উত্থাপনকালে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, উপ-পরিচালক এবং পেডিয়াট্রিক্স ওয়ার্ডের সকল সম্মানীত শিক্ষকমন্ডলী।

সেই সাথে গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আজ সকাল ১১.০০ টা থেকে সকল ইন্টার্ন ডাক্তার কর্মবিরতি দিয়েছেন এবং উল্লেখিত দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ (২০২০-২০২১)।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।