মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

চিকিৎসকদের ভাতা বৃদ্ধির প্রহসনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান সারজিসের

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ৬:১৭ · ১ মিনিটে পড়ুন
চিকিৎসকদের ভাতা বৃদ্ধির প্রহসনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান সারজিসের
লেখার আকার

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলনে নামমাত্র ভাতা বৃদ্ধির (পাঁচহাজার টাকা) স্মারক জারি করেন অর্থ মন্ত্রণালয়। গতকাল (২৩ ডিসেম্বর, সোমবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৩ অধিশাখার উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক স্মারকে এ বিষয় জানান হয়।

এ প্রহসনকে ট্রেইনি চিকিৎসকদের পাশাপাশি প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) লিখেছেন, “দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় Post graduate Trainee ডাক্তারদের ভাতা মাত্র ৩০ হাজার টাকা কখনোই যৌক্তিক হতে পারে না।

এটা অন্তত ৪০ হাজার অথবা ৯ম গ্রেড সমমান হওয়া উচিত। কোথায় কখন কতটুকু ইনভেস্ট করতে হবে সেটা যতদিন আমরা না বুঝবো ততদিন দেশের প্রত্যাশিত উন্নতি সম্ভব না।

এই সিদ্ধান্ত প্রত্যাখান করছি।”

স্মারকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চিকিৎসক সমাজে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়। বাংলাদেশ এবং বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত অনেক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্মারকের উপর  “REJECTED” মোহর সম্বলিত ছবি নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শেয়ার করতে দেখা যায়।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মো: রাহাত হাছান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।