মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ডিজিএফআই কার্যালয়ে ডা. জাবির ও ডা. নুরুন্নবীকে তলব

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ৩:১৬ · ২ মিনিটে পড়ুন
ডিজিএফআই কার্যালয়ে ডা. জাবির ও ডা. নুরুন্নবীকে তলব
Oplus_131072
লেখার আকার

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ফোন করে ডিজিএফআই হেডকোয়ার্টারে ডেকে নেয়া হয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এর সভাপতি ডা. জাবির হোসেন এবং সাধারণ সম্পাদক ডা. মো. নুরন্নবীকে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তারা দুজন ডিজিএফআই হেডকোয়ার্টারে গেছেন। ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস এর এক জরুরি বিজ্ঞপ্তিতে এমনটা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আজ সকালে DGFI এর হেডকোয়ার্টার থেকে ডা: জাবির ও ডা: নুরুন্নবী কে ফোন দেয়া হয়। এবং তাদের ক্যান্টনমেট DGFI হেড অফিসে যেতে বলেছেন আজকেই। এর আগেও গতবার ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন চলাকালীন সময়ে ফোন দিয়ে হুমকি ও তুলে নেওয়ার কথা বলা হয়েছিল।

আমরা একই ধরণের নমুনা দেখেছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, আসিফ মাহমুদ ও নাহিদকেও ডেকে নেওয়া হয়েছিল।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি ডা: জাবির ও ডাক্তার নুরুন্নবীদের সাথে কোন অপ্রতিকর ঘটনা ঘটে,ডাক্তার সমাজ বসে থাকবে না। আমাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবেন না।”

উল্লেখ্য বেসরকারি ট্রেইনি চিকিৎসক,রেসিডেনট,নন রেসিডেন্সি চিকিৎসকদের বেতনভাতা বৈষম্য রোধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস নামের চিকিৎসকদের একটা সংগঠন।রাজপথে কিছু কর্মসূচি দিয়ে আসছিলো তারা

এই রিপোর্ট লিখার সময় ডা.জাবির ও ডা.নুরুন্নবী কে ডিজিএফআই কার্যালয় থেকে বের হয়ে আসতে দেখা যায়।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মোঃ রাহাত হাছান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।